মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
সিলেট মহানগর যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি সম্রাট, সাধারণ সম্পাদক দিনার সিলেট জেলা যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি মকসুদ, সাধারণ সম্পাদক টিপু শ্রুতি লেখকের দায়িত্ব পালন করে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে পল্লব : অচিনপুরী মেজরটিলায় পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস ইসলামপুর’ ক্যাম্পেইনও ডিজিটাল সেলফ সার্ভিস সেন্টারের উদ্বোধন সিলেট মেট্রোপলিটন চেম্বারে ফায়ার লাইসেন্স নবায়ন ও সেফটি প্ল্যান সংক্রান্ত জটিলতা নিরসনে মতবিনিময় সিলেটে যুক্তরাজ্যগামী শিক্ষার্থীদের নিয়ে এএইচ জেড এসোসিয়েট এর প্রি-ডিপারচার প্রোগ্রাম অনুষ্ঠিত কালারফুল সিলেটের ২য় বর্ষপূর্তি উপলক্ষে ‘সিলেট হেরিটেজ আর্ট ২০২৬’ অনুষ্ঠিত সিলেটের জিডিএফ’র প্রতিষ্ঠাতা রজব আলী খানের মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় প্রতিবন্ধী ফোরামের সাবেক সভাপতি রজব আলী খানের মৃত্যুবার্ষিকী শনিবার জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের ভূমিকা অবিস্মরণীয় : এম এ মালিক
বাসি খাবার : সিলেটের পানসী ও পাঁচ ভাই রেষ্টুরেন্টকে জরিমানা

বাসি খাবার : সিলেটের পানসী ও পাঁচ ভাই রেষ্টুরেন্টকে জরিমানা

নিউজ মিরর ডেস্ক
সিলেট নগরীর পানসী ও পাঁচ ভাই রেষ্টুরেন্টকে ১ লাখ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সোমবার বিকেলে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেটের সহকারী পরিচালক দেবানন্দ সিনহার নেততৃত্বে এই অভিযান চালানো হয়।

দুটি রেস্টুরেন্টের মধ্যে নগরীর জিন্দাবাজারের পাঁচ ভাই রেস্টুরেন্টকে স্বাস্থ্যসম্মত উপায়ে খাদ্যদ্রব্য প্রস্তুত না করার অভিযোগে এবং পানসি রেস্টুরেন্টকে বাসি খাবার সংরক্ষণ ও পরিবেশনের প্রস্তুতির অভিযোগে জরিমানা করা হয়। দুটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা করে আদায় করা হয় ১ লাখ টাকা।

অভিযানে নেতৃত্ব দেয়া ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেটের সহকারি পরিচালক দেবানন্দ সিনহা জানান, জরিমানা আদায়ের পাশপাশি সতর্ক করা হয়েছে রেষ্টুরেন্ট ব্যবসায়ীদের। জনস্বার্থ বিবেচনায় এই অভিযান অব্যাহত থাকবে। কোথাও ভোক্তা অধিকার ক্ষুন্ন, গ্রাহক হয়রানি-জুলুমের ঘটনা ঘটলে তাৎক্ষণিক বিষয়টি সংশ্লিষ্ট অধিদপ্তরকে জানানোর অনুরোধ জানান তিনি

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo