শুক্রবার, ১৭ Jul ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
আশেকানে আউলিয়া বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান বখতিয়ার আহমদ ইমরান সিলেটের নবাগত জেলা প্রশাসকের সাথে গ্রীণ ডিসএ্যাবল্ড ফাউন্ডেশনের সাক্ষাৎ ও মতবিনিময় সিলেটের বিশিষ্ট শিক্ষানুরাগী মনির উদ্দিন আহমদের জানাযা শুক্রবার বাদ জুম্মা মনির উদ্দিন আহমদের মৃত্যুতে মনির আহমদ একাডেমি প্রাইভেট ক্যাডেট কলেজ পরিবারের শোক প্রকাশ সৈয়দপুর শামসিয়া সমিতি লন্ডনের উ‌দ্যো‌গে লর্ড মেয়র, মেয়র ও কাউ‌ন্সিলার‌দেরকে সংবর্ধনা প্রদান পট পরিবর্তনের ম্যাজিক : আ. লীগের বেলাল এখন বিএনপি নেতা! সিলেট জেলা পূজা উদযাপন পরিষদের সম্মেলন সম্পন্ন নজরুল ইসলাম চৌধুরী সাবুল ও সৈয়দ বাবুল হোসেনকে ২৪নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে সংবর্ধনা প্রদান ব্র্যাক শিক্ষা কর্মসূচির উদ্যোগে জৈন্তাপুর উপজেলার প্রাথমিক বিদ্যালয়গুলোতে বৃক্ষরোপন কর্মসূচি প্রতিটি জনপদকে আধুনিক করে গড়ে তুলতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : ইমদাদ চৌধুরী
সিলেটে পুলিশের অভিযানে ১৩ ছিনতাইকারী গ্রেফতার

সিলেটে পুলিশের অভিযানে ১৩ ছিনতাইকারী গ্রেফতার

নিউজ মিরর ডেস্ক
চলছে রমজান মাস। আর কদিন পরে ঈদ। এই ঈদকে সামনে রেখে সিলেটে ১ মার্চ থেকে ১৬ মার্চ নগরীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে ১৩ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে কোতোয়ালি মডেল থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ১০টি ধারালো চাকু উদ্ধার করা হয়।

সোমবার (১৭ মার্চ) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশ অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম।

গ্রেফতার ১৩ ছিনতাইকারী হলেন আব্দুল করিম হীরা (৪৬), মো. রুবেল মিয়া (২৫), মো. সাহেদ হোসেন (২০), বাবলু আহমদ (২৫), মো. জাকির হোসেন (৩৩), রিপন মিয়া (৩১), শরিফ আহমদ (৩২), ইমরান আহমদ দুলাল (৩০), হাবিল আহমদ (২৮), রফিকুল ইসলাম (১৯), মো. ফারুক মিয়া (৩৫), মো. শুয়েব আহমদ (২৯) ও রুবেল আহমদ (২৭)।

সিলেট মহানগর পুলিশ অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, ইতোমধ্যে উল্লেখিত গ্রেফতারকৃত ছিনতাইকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের এসব অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo