সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
এন আর বি ব্যাংক পিএলসি তালতলা উপশাখার উদ্যোগে মাসুক বাজারে মতবিনিময় সভা অনুষ্ঠিত ১২ দফা দাবি আদায়ে ব্যাটারি চালিত রিকশা-ইজিবাইক মালিক শ্রমিক ঐক্য পরিষদের মিছিল ও সমাবেশ খাদিমনগরে ইউপি সদস্যসহ ৩ জনের বিরুদ্ধে ঘর দখলের অভিযোগ বিয়ানীবাজারে ফৌজিয়া সুলতানা লোদী এডুকেশন ট্রাস্টের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে প্রাইজ মানি ও সম্মাননা প্রদান জেলা প্রসাশকের সাথে সিলেট জেলা ও মহানগর হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত বজলুর রহমান ফয়েজকে নিয়ে অপপ্রচারের নিন্দা জানালো দক্ষিণ সুরমা উপজেলা বিএনপি প্রতিবন্ধী শিক্ষার্থীদের নিয়ে জিডিএফ’র মৌসুমী ফল উৎসব ১লা আগস্টের সমাবেশ সফলে ব্যাটারী চালিত রিকশাইজি বাইক মালিক শ্রমিক ঐক্য পরিষদ সিলেটের কর্মী সমাবেশ অনুষ্ঠিত নেলসন ম্যান্ডেলা পিস অ্যাওয়ার্ড পেলেন এডভোকেট সালেহ চৌধুরী  রোটারী ক্লাব অব সিলেট সিনার্জির বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত
টমি মিয়া’স হসপিটালিটি ম্যানেজম্যান্ট ইন্সটিটিউটের ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন

টমি মিয়া’স হসপিটালিটি ম্যানেজম্যান্ট ইন্সটিটিউটের ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন

টমি মিয়া’স হসপিটালিটি ম্যানেজম্যান্ট ইন্সটিটিউটের উদ্যোগে এক জমকালো ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ মার্চ) রিকাবীবাজারস্থ কার্যালয়ে পবিত্র রমজান মাসের তাৎপর্যকে স্মরণ করে আয়োজিত এই অনুষ্ঠানে প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মীরা অংশগ্রহণ করেন।

ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন টমি মিয়া’স হসপিটালিটি ম্যানেজম্যান্ট ইন্সটিটিউট এর এমডি তাজুল ইসলাম, বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার ফয়েজ খান বেলাল, এডমিন ম্যানেজার ও কো-অর্ডিনেটর আব্দুল্লাহ আল মাসুম, শেফ শিক্ষক কাউসার আহমেদ, মৌলভীবাজার এর ম্যানেজার সুমন মিয়া, শফিকুল ইসলাম রুবেল, জামিল আহমেদ এবং প্রবাস বাংলা টিভির রিপোর্টার শফিকুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে কার্যক্রম শুরু হয়। রমজানের তাৎপর্য ও গুরুত্ব নিয়ে আলোচনা করে এমডি তাজুল ইসলাম বলেন, রমজান মাস সংযম ও ত্যাগের মাস। এই মাসে রোজাদাররা আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য রোজা রাখেন। এই ধরনের আয়োজন প্রতিষ্ঠানের সদস্যদের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতি বাড়াতে সাহায্য করে। রমজান মাসের এই পবিত্রতা যেন আমাদের সবার জীবনে শান্তি ও সমৃদ্ধি বয়ে আনে।-বিজ্ঞপ্তি

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo