শুক্রবার, ১২ Jun ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
দোকানপাট খোলার সময়সূচি বৃদ্ধি করায় প্রধানমন্ত্রী ও জ্বালানি মন্ত্রীকে বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলার কৃতজ্ঞতা বিসিবি পরিচালক কাইয়ুম চৌধুরীকে আইডিয়াল যুব ক্রীড়া সমাজ কল্যাণ সংস্থা প্রশিক্ষণ কেন্দ্রের অভিনন্দন সিলেটে চা শ্রমিকদের মধ্যে ব্যাটারী চালিত রিক্সা মালিক শ্রমিক ঐক্য পরিষদের খাদ্য সামগ্রী বিতরণ সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি মুন্না, সম্পাদক পাভেল দরগাহ মহল্লার দর্শনদেউড়ি ও ঝরণারপাড় এলাকা পরিদর্শনে সিসিকের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী সিলেটের দক্ষিণ সুরমার বিশিষ্ট সালিশী ব্যক্তিত্ব মখন মিয়ার ইন্তেকাল, দাফন সম্পন্ন মব সৃষ্টি করে সরকারের ভাবমূর্তি বিনষ্টের চেষ্টা করছে আওয়ামী দোসররা: ইমদাদ হোসেন চৌধুরী সিলেট দরগা মহল্লায় মরহুম মাওলানা মছদ্দর আলী ফাউন্ডেশনের কোরবানী গোশত বিতরণ দুর্বৃত্তের হামলায় আহত ব্যবসায়ীর শয্যাপাশে দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখার নেতৃবৃন্দ জৈন্তাপুর উপজেলা তাঁতীদলের আহবায়ক কমিটি গঠন
চা-শিল্পকে আরো এগিয়ে নিতে মালিক ও শ্রমিকদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: রাগীব আলী

চা-শিল্পকে আরো এগিয়ে নিতে মালিক ও শ্রমিকদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: রাগীব আলী

রাগীব রাবেয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান ও মালনীছড়া চা বাগানের ব্যবস্থাপনা পরিচালক দানবীর ড. রাগীব আলী বলেছেন, বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে চা শিল্প। এ শিল্পের প্রসার ও উন্নয়নের জন্য সরকারকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। তিনি বলেন, চা বাগান বাঁচলে শ্রমিকও বাঁচবে। তিনি সম্ভাবনাময় চা-শিল্পকে আরো এগিয়ে নিতে মালিক ও শ্রমিকদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

মঙ্গলবার (১৮ মার্চ) সকালে মালনীছড়া চা বাগানের পাতা চয়ন-২০২৫ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে চা বাগানের পাতা চয়ন করে কার্যক্রমের উদ্বোধন করেন মালনীছড়া চা বাগানের ব্যবস্থাপনা পরিচালক দানবীর ড. রাগীব আলী।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মালনীছড়া চা বাগানের সহকারী মহাব্যবস্থাপক মো. আজম আলী। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাগানের এইচ.টি.সি. মো. সুজাউল করিম, মালনীছড়া চা বাগানের সহকারী ব্যবস্তাপক সুকুমার সরকার, মুস্তাফিজুর রহমান, বিদ্যুৎ তালুকদার ও মুরশেদ আহমেদ। বক্তব্য রাখেন বাগানের পঞ্চায়েত সভাপতি জিতেন সবর, ৭ নম্বর ওয়ার্ডের মেম্বার হৃদেশ মুদি।

মালনীছড়া বাগানের স্টাফ অধীর বাউরী’র সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মো তাজুল ইসলাম, পবিত্র গীতা পাঠ করেন শ্রী সেন শিবানন্দ দাস বৈষ্ণব এবং পবিত্র বাইবেল পাঠ করেন মেরী বিশ্বাস। ২০২৪ সালে পাতা উত্তলনকারী  ৩ জনকে পুরুষ্কার প্রদান করা হয। পুরস্কারপ্রাপ্তরা হেেচ্ছন শিলা মুদি, আশমা বেগম ও সাবিত্রী নায়েক। অনুষ্ঠানে প্রধান অতিথি বাগানের ব্যবস্থাপনা পরিচালক দানবীর ড. রাগীব আলী’কে ফুল ও ফুলের মালা দিয়ে স্বাগত জানান বাগানের সর্বস্তরের শ্রমিক, সর্দার ও স্টাফরা।-বিজ্ঞপ্তি

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo