সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৯ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
সিলেট মহানগর যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি সম্রাট, সাধারণ সম্পাদক দিনার সিলেট জেলা যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি মকসুদ, সাধারণ সম্পাদক টিপু শ্রুতি লেখকের দায়িত্ব পালন করে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে পল্লব : অচিনপুরী মেজরটিলায় পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস ইসলামপুর’ ক্যাম্পেইনও ডিজিটাল সেলফ সার্ভিস সেন্টারের উদ্বোধন সিলেট মেট্রোপলিটন চেম্বারে ফায়ার লাইসেন্স নবায়ন ও সেফটি প্ল্যান সংক্রান্ত জটিলতা নিরসনে মতবিনিময় সিলেটে যুক্তরাজ্যগামী শিক্ষার্থীদের নিয়ে এএইচ জেড এসোসিয়েট এর প্রি-ডিপারচার প্রোগ্রাম অনুষ্ঠিত কালারফুল সিলেটের ২য় বর্ষপূর্তি উপলক্ষে ‘সিলেট হেরিটেজ আর্ট ২০২৬’ অনুষ্ঠিত সিলেটের জিডিএফ’র প্রতিষ্ঠাতা রজব আলী খানের মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় প্রতিবন্ধী ফোরামের সাবেক সভাপতি রজব আলী খানের মৃত্যুবার্ষিকী শনিবার জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের ভূমিকা অবিস্মরণীয় : এম এ মালিক
সিলেটে চোরাকারবারিদের সাথে সখ্যতা : কনস্টেবল জুনাইদ ক্লোজড

সিলেটে চোরাকারবারিদের সাথে সখ্যতা : কনস্টেবল জুনাইদ ক্লোজড

বিশেষ প্রতিবেদক
সিলেটের চোরাকারবারিদের সাথে সখ্যতা ও চোরাচালানের লাইনম্যান হিসেবে কাজ করার এবং ওসির নামে টাকা লেনদের অভিযোগে এসএমপির মোগলাবাজার থানা পুলিশের কনস্টেবল মো. জুনাইদকে ক্লোজড করেছে এসএমপি কর্তৃপক্ষ।

সোমবার ‘সিলেটে চোরাকারবারিদের লাইনম্যান কনস্টেবল জুনাইদ’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করে নিউজ মিরর। টনক নড়ে এসএমপির। ঘটনার সত্যতা পেয়ে তাৎক্ষণিক তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করে এসএমপি।

পুলিশের একটি সূত্র জানিয়েছে, কেউই আইনের ঊর্ধ্বে নয়। পুলিশের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নিয়ে এক দৃষ্টান্ত সৃষ্টি করল এসএমপি। এ ঘটনায় কনস্টেবল মো. জুনাইদ ছাড়াও একই থানার আরো দুই কর্মকর্তাও ক্লোজডের পথে। এনিয়ে আরো তদন্ত চলছে। জুনাইদকে জবাবদিহিতা পাশাপাশি জড়িতদের আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছে পুলিশের ওই সুত্র।

বিষয়টি নিশ্চিত করেছেন এসএমপির মোগলাবাজার থানার অফিসার ইনচার্জ খন্দকার মোস্তাফিজুর রহমান। ক্লোজড করার পর তাকে সিলেট পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।

আগের প্রতিবেদন পড়তে এখানে ক্লিক করুন-

‘সিলেটে চোরাকারবারিদের লাইনম্যান কনস্টেবল জুনাইদ’

 

 

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo