মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
সিলেট মহানগর যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি সম্রাট, সাধারণ সম্পাদক দিনার সিলেট জেলা যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি মকসুদ, সাধারণ সম্পাদক টিপু শ্রুতি লেখকের দায়িত্ব পালন করে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে পল্লব : অচিনপুরী মেজরটিলায় পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস ইসলামপুর’ ক্যাম্পেইনও ডিজিটাল সেলফ সার্ভিস সেন্টারের উদ্বোধন সিলেট মেট্রোপলিটন চেম্বারে ফায়ার লাইসেন্স নবায়ন ও সেফটি প্ল্যান সংক্রান্ত জটিলতা নিরসনে মতবিনিময় সিলেটে যুক্তরাজ্যগামী শিক্ষার্থীদের নিয়ে এএইচ জেড এসোসিয়েট এর প্রি-ডিপারচার প্রোগ্রাম অনুষ্ঠিত কালারফুল সিলেটের ২য় বর্ষপূর্তি উপলক্ষে ‘সিলেট হেরিটেজ আর্ট ২০২৬’ অনুষ্ঠিত সিলেটের জিডিএফ’র প্রতিষ্ঠাতা রজব আলী খানের মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় প্রতিবন্ধী ফোরামের সাবেক সভাপতি রজব আলী খানের মৃত্যুবার্ষিকী শনিবার জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের ভূমিকা অবিস্মরণীয় : এম এ মালিক
গোয়াইনঘাটে যুবক খুন

গোয়াইনঘাটে যুবক খুন

গোয়াইনঘাট প্রতিনিধি
গোয়াইনঘাট উপজেলার গোয়াইনঘাট রাধানগর-সড়কের আলমনগর মসজিদ সংলগ্ন রাস্তায় অতর্কিত হামলায় সাহেল শাহরিয়ার (২০) নামক এক যুবক নিহত হয়েছেন। নিহতের নাম সাহেল শাহরিয়ার। সে পূর্নানগর গ্রামের মজিবুর রহমানের ছেলে। মঙ্গলবার ভোরে ঘটনাটি ঘটেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সাহেল শাহরিয়ার (২০) রাধানগর থেকে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে তাকে পিছন দিক থেকে হামলা করে অজ্ঞান অবস্থায় ফেলে রাখা হয়। পরে লোকজন উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত শাহরিয়ার তার মোটরসাইকেলে যাত্রী ও চিনি পরিবহন করতো বলে জানা গেছে।

নিহতের বিষয়টি নিশ্চিত করে গোয়াইনঘাট ভারপ্রাপ্ত কর্মকর্তা সরকার তোফায়েল আহমেদ বলেন, খবর পেয়ে থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo