বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
উপশহরে গাছ নিধন : প্রকাশিত সংবাদের প্রতিবাদ দক্ষিণ সুরমা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান সামছুল ইসলাম টিটু হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ মোগলাবাজার থানা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী হতে চান সমাজসেবী চিনু আক্তার মে দিবস উপলক্ষে সিলেট জেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা সিলেটে ক্যারিয়ার হাব পাওয়ার্ড বাই ব্র্যাক-এর উদ্যোগে এমপ্লয়ার্স মিট-আপ সেশন অনুষ্ঠিত হলি ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি সিলেটের স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত এনসিপি দক্ষিণ সুরমা উপজেলা আহবায়ক কমিটির বাংলা নববর্ষের শুভেচ্ছা সিলেটে অনুষ্ঠিত হলো কবি ও বাচিকশিল্পী সালেহ আহমদ খসরুর একক কবিতাসন্ধ্যা প্রগতি উচ্চ বিদ্যালয়ে বৈশাখী মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বর্ষবরণ
বিশ্বনাথে ঘুষ নেওয়ার অভিযােগে এসআই আলীম উদ্দিন ক্লোজ

বিশ্বনাথে ঘুষ নেওয়ার অভিযােগে এসআই আলীম উদ্দিন ক্লোজ

নিউজ মিরর ডেস্ক
সিলেটের বিশ্বনাথে আসামী পক্ষের সাথে মামা-ভাগ্নার সম্পর্ক সৃষ্টি করে ও মামলায় সুযোগ সুবিধা প্রদানের প্রলোভন দেখিয়ে কয়েক কিস্তিতে লাখ টাকা ঘুষ নেওয়ার অভিযোগে থানার এসআই (নিরস্ত্র) আলীম উদ্দিনকে ক্লোজ করা হয়েছে।

এসআই আলীম উদ্দিনের ঘুষ গ্রহণ ও আসামী পক্ষের সাথে কতোপকতোনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে।

মঙ্গলবার (১৮ মার্চ) ফয়সল আহমদ নামের এক ভুক্তভোগী বিশ্বনাথ থানার এসআই (নিরস্ত্র) আলীম উদ্দিন (বিপি নং ৭৫৯৪০৪৫২৬৩)’র বিরুদ্ধে ‘মামলায় সুবিদা প্রদানের প্রলোভন দেখিয়ে ঘুষ গ্রহনের অভিযোগ এনে’ সিলেটের পুলিশ সুপার বরাবরে লিখিত অভিযোগপত্র দায়ের করেন। আর সেই লিখিত অভিযোগপত্রের প্রেক্ষিতেই ওই দিন তাকে (এসআই আলীম) ক্লোজ করা হয়।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত বছর ২৮ আগস্ট বিশ্বনাথ থানায় দায়ের করা একটি মামলা (এফ আই আর নং-২০)’র আসামীদেরকে সুযোগ সুবিধার প্রলোভন দেখিয়ে এসআই আলীম উদ্দিন আসামী পক্ষের কাছ থেকে চার কিস্তিতে লাখ টাকা ঘুষ বাণিজ্য করেন। আর ওই টাকা দেন উপজেলার দেওকলস ইউনিয়নের দাউদপুর গ্রামের মৃত আব্দুস সালামের পুত্র ফয়সল আহমদ (৩২)। লাখ টাকা ঘুষ গ্রহণ করেও আসামী গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করেন এসআই আলীম। পরবর্তিতে কাজ না হওয়ায় ভোক্তভুগি ফয়সল আহমদ ঘুষের টাকা ফেরত চাইলে এসআই আলীম উদ্দিন তাকে (ফয়সল) বিভিন্ন মামলায় ঢুকিয়ে দেবেন বলে ভয়ভীতি দেখান।

এঘটনায় ফয়সল আহমদ মঙ্গলবার (১৮ মার্চ) সিলেটের পুলিশ সুপার বরাবরে এসআই আলীম উদ্দিনের বিরুদ্ধে একটি লিখিত আবেদন করেন। আর ওই আবেদনের পরিপ্রেক্ষিতে এসআই আলীম উদ্দিনকে ক্লোজ করা হয়েছে বলে জানিয়েছেন বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) এনামুল হক চৌধুরী।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo