বুধবার, ১৫ Jul ২০২৬, ০৬:৪৫ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
মনির উদ্দিন আহমদের মৃত্যুতে মনির আহমদ একাডেমি প্রাইভেট ক্যাডেট কলেজ পরিবারের শোক প্রকাশ সৈয়দপুর শামসিয়া সমিতি লন্ডনের উ‌দ্যো‌গে লর্ড মেয়র, মেয়র ও কাউ‌ন্সিলার‌দেরকে সংবর্ধনা প্রদান পট পরিবর্তনের ম্যাজিক : আ. লীগের বেলাল এখন বিএনপি নেতা! সিলেট জেলা পূজা উদযাপন পরিষদের সম্মেলন সম্পন্ন নজরুল ইসলাম চৌধুরী সাবুল ও সৈয়দ বাবুল হোসেনকে ২৪নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে সংবর্ধনা প্রদান ব্র্যাক শিক্ষা কর্মসূচির উদ্যোগে জৈন্তাপুর উপজেলার প্রাথমিক বিদ্যালয়গুলোতে বৃক্ষরোপন কর্মসূচি প্রতিটি জনপদকে আধুনিক করে গড়ে তুলতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : ইমদাদ চৌধুরী সিলেটে এডভান্সড রিহ্যাব এন্ড ওয়েলনেস সেন্টারের উদ্বোধন করলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী দক্ষিণ সুরমার বিশিষ্ট মুরুব্বি মখন মিয়ার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও কুলখানী সম্পন্ন পূজা উদযাপন ফ্রন্ট জকিগঞ্জ উপজেলা ও পৌরসভার আহবায়ক কমিটির অনুমোদন
ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন সিলেট জেলা ও মহানগর যুবদল নেতৃবৃন্দ

ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন সিলেট জেলা ও মহানগর যুবদল নেতৃবৃন্দ

https://newsmirror24.news/

নিউজ মিরর ডেস্ক
ইংরেজি নববর্ষ উপলক্ষে সিলেটসহ দেশবাসী ও বিশ্ববাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সিলেট জেলা ও মহানগর যুবদলের নেতৃবৃন্দ। এ সময় তারা সবার সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তিতে তারা শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

এক বার্তায় সিলেট জেলা যুবদলের সভাপতি এডভোকেট মোমিনুল ইসলাম মোমিন, সিলেট জেলা সাধারণ সম্পাদক মকসুদ আহমদ, সিলেটে মহানগর যুবদলের সভাপতি শাহ নেওয়াজ বক্ত চৌধুরী তারেক, সিলেট মহানগরের সাধারণ সম্পাদক মির্জা মো, সম্রাট হোসেন বলেন, বহমান সময়ের সঙ্গে আরও একটি বছর পেরিয়ে গেল। নানা ঘটনা-দুর্ঘটনার কালের সাক্ষী হয়ে বছরটি বিদায় নিল। অতীতের সফলতা ও ব্যর্থতার ওপর দাঁড়িয়ে ভবিষ্যৎ নির্মাণের জন্য এখন দৃপ্ত পায়ে আমাদের এগিয়ে যেতে হবে। একটি আধুনিক গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণই আমাদের অভিষ্ট্য লক্ষ্য হবে। নতুন বছর অর্জন আর প্রাচুর্যে, সৃষ্টি আর কল্যাণে সমৃদ্ধ হোক। নববর্ষের মূলসুর হলো নতুনের আগমন। নতুন জীবন নতুন আশায় মানুষের মনকে ভরিয়ে রাখে। মানুষকে সোনালি ভবিষ্যতের স্বপ্ন দেখায়।

তারা আরও বলেন, সাধারণ মানুষের প্রত্যাশা পূরণে আমাদের সবাইকে একযোগে কাজ করতে হবে। নতুন বছরে এই হোক আমাদের অঙ্গীকার। নতুন বছরটি হয়ে উঠুক আনন্দময়।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo