বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১১:১৩ অপরাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
উপশহরে গাছ নিধন : প্রকাশিত সংবাদের প্রতিবাদ দক্ষিণ সুরমা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান সামছুল ইসলাম টিটু হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ মোগলাবাজার থানা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী হতে চান সমাজসেবী চিনু আক্তার মে দিবস উপলক্ষে সিলেট জেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা সিলেটে ক্যারিয়ার হাব পাওয়ার্ড বাই ব্র্যাক-এর উদ্যোগে এমপ্লয়ার্স মিট-আপ সেশন অনুষ্ঠিত হলি ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি সিলেটের স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত এনসিপি দক্ষিণ সুরমা উপজেলা আহবায়ক কমিটির বাংলা নববর্ষের শুভেচ্ছা সিলেটে অনুষ্ঠিত হলো কবি ও বাচিকশিল্পী সালেহ আহমদ খসরুর একক কবিতাসন্ধ্যা প্রগতি উচ্চ বিদ্যালয়ে বৈশাখী মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বর্ষবরণ
শাহপরান থানা স্বেচ্ছাসেবক দলে ডেভিল : কমিটি বাতিলের দাবিতে ঝাড়ু মিছিল

শাহপরান থানা স্বেচ্ছাসেবক দলে ডেভিল : কমিটি বাতিলের দাবিতে ঝাড়ু মিছিল

ছবিতে নুরুল হক মাসুম সিলেট জেলা যুবলীগ নেতা জাহাঙ্গীর আলমের সাথে একাধিক প্রোগ্রামে।

নিজস্ব প্রতিবেদক
জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক শাহপরান থানা শাখা কমিটি বাতিলের দাবিতে ৪৮ ঘন্টার আল্টিমেটাম দিয়েছে পদবঞ্চিত স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। মঙ্গলবার দিবাগত রাত ১ টায় সিলেট শাহপরান মাজার গেইট তামাবিল সড়ক এলাকায় ঝাড়ু নিয়ে বিক্ষোভ মিছিল করেন নেতাকর্মীরা। পরে সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে মিছিলটি শেষ হয়।

জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক শাহপরান থানার ৪১ সদস্য কমিটির আহবায়ক নুরুল হক মাসুম যুবলীগের জাহাঙ্গীর আলমের আত্মীয় এবং তার সহযোগী। সামাজিক যোগাযোগ মাধ্যমেও এনিয়ে তোলপাড় চলছে।

এ সময় উপস্থিত ৪ নং খাদিমপাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল নেতা সাইফুল ইসলাম উজ্জ্বলসহ অন্যান্য নেতৃবৃন্দ। তারা আগামী ৪৮ ঘন্টার মধ্যে কমিটি বাতিল করে, ত্যাগী ও দলের সাহসীদের দিয়ে কমিটি গঠনের দাবি করে আল্টিমেটাম দেন।

এ সময় সাইফুল ইসলাম উজ্জল বলেন, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সিলেট মহানগরের সদস্য সচিব আফসর খান তাকে ১ লাখ টাকা দিলে কমিটির আহবায়ক বানিয়ে দিবেন বলে জানান। উজ্জল এতে রাজি না হওয়াতে তাকে কমিটিতে রাখা হয়নি বলে অভিযোগ করেন।

ছবিতে নুরুল হক মাসুম সিলেট জেলা যুবলীগ নেতা জাহাঙ্গীর আলমের সাথে একাধিক প্রোগ্রামে।

 

তিনি বলেন, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সিলেট মহানগরের আহবায়ক মাহবুবুল হক চৌধুরী বিগত ফ্যাসিষ্ট সরকারের আমলে সিলেট জেলা যুবলীগ নেতা জাহাঙ্গীর আলমের মেজরটিলা বাসায় আড্ডা দিতেন। তিনি জাহাঙ্গীরের কথামতো কমিটিতে ছাত্রলীগ, যুবলীগের কয়েকজনকে স্থান দিয়েছেন। শাহপরান থানা স্বেচ্ছাসেবক দলে ডেভিলদের আশ্রয় দেয়া হয়েছে।

তিনি বলেন, এই কমিটিতে দলের ত্যাগীদেরকে অমূল্যায়ন করা হয়েছে, দলের কর্মীদেরকে বাদ দিয়ে টাকার বিনিময়ে আওয়ামী লীগ যুবলীগ নেতাদের দিয়ে কমিটি গঠন হয়েছে। সিনিয়ররা সব সময়ই তাদের বক্তব্যে বলেন, সবাই সাবধান আওয়ামী ফ্যাসিস্ট যেন দলে না ডুকে আর আপনারা কমিটি দেবার সময় দেখা যায় ফ্যাসিস্ট আওয়ামী লীগের লোকদের দিয়ে কমিটি দেন।

আমরা দীর্ঘদিন থেকেই রাজপথে আছি, আমরা আমাদের পক্ষ থেকে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটি ও সিলেটের বিএনপির সিনিয়র নেতাদের এই বিষয়টি অবগত করছি বিষয়টি দেখার জন্য। অন্যথায় আমরা আন্দোলন গড়ে তুলব।

এর আগে মঙ্গলবার (১৮মার্চ) রাত ১ টার দিকে ৬টি থানার স্বেচ্ছাসেবক দলের কমিটি ঘোষনা করা হয়। জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সিলেট মহানগরের আহবায়ক মাহবুবুল হক চৌধুরী ও সদস্য সচিব আফসর খান স্বাক্ষরিত কমিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ পায়।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo