মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৪ অপরাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
সিলেট মহানগর যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি সম্রাট, সাধারণ সম্পাদক দিনার সিলেট জেলা যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি মকসুদ, সাধারণ সম্পাদক টিপু শ্রুতি লেখকের দায়িত্ব পালন করে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে পল্লব : অচিনপুরী মেজরটিলায় পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস ইসলামপুর’ ক্যাম্পেইনও ডিজিটাল সেলফ সার্ভিস সেন্টারের উদ্বোধন সিলেট মেট্রোপলিটন চেম্বারে ফায়ার লাইসেন্স নবায়ন ও সেফটি প্ল্যান সংক্রান্ত জটিলতা নিরসনে মতবিনিময় সিলেটে যুক্তরাজ্যগামী শিক্ষার্থীদের নিয়ে এএইচ জেড এসোসিয়েট এর প্রি-ডিপারচার প্রোগ্রাম অনুষ্ঠিত কালারফুল সিলেটের ২য় বর্ষপূর্তি উপলক্ষে ‘সিলেট হেরিটেজ আর্ট ২০২৬’ অনুষ্ঠিত সিলেটের জিডিএফ’র প্রতিষ্ঠাতা রজব আলী খানের মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় প্রতিবন্ধী ফোরামের সাবেক সভাপতি রজব আলী খানের মৃত্যুবার্ষিকী শনিবার জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের ভূমিকা অবিস্মরণীয় : এম এ মালিক
সিলেটে শিক্ষার্থীদের সড়ক অবরোধ : দাবি আদায়ে ২৪ ঘন্টার আলটিমেটাম

সিলেটে শিক্ষার্থীদের সড়ক অবরোধ : দাবি আদায়ে ২৪ ঘন্টার আলটিমেটাম

নিজস্ব প্রতিবেদক
ছয় দফা দাবিতে আজ সিলেটে সড়ক অবরোধ ও জেলা প্রশাসক অফিস ঘেরাও করেছে সরকারী, বেসরকারী পলিটেকনিক ইনস্টিটিউট ও টিএসসি সহ বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ড-এর আওতাভুক্ত শিক্ষার্থীবৃন্দ। সকাল ১২ টার দিকে তারা সিলেট সিটির বন্দর বাজার এলাকার সড়ক অবরোধ করে তাদের দাবি তুলে ধরেন।

শিক্ষার্থীরা তাদের দাবিতে বলেন ২০২১ সালের বিতর্কিত নিয়োগ প্রাপ্ত সকল ক্রাফট ইন্সট্রাক্টরদেরকে কারিগরি অধিদপ্তর এবং সকল প্রতিষ্ঠান থেকে দ্রুত স্থানান্তর করতে হবে।

ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্স ৪ বছর মেয়াদী করতে হবে এবং প্রতি সেমিস্টার পূর্ণ মেয়াদের (৬ মাস) করতে হবে। এবং মানসম্মত কর্মমুখী সিলেবাস প্রণয়ন করতে হবে।

তারা দাবি জানান উপসহকারী প্রকৌশলী পদে (১০ম গ্রেড) ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ার ব্যতিত অন্য কেউ আবেদন করতে পারবেন না। উপসহকারী প্রকৌশলী ও সমমান পদ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য সংরক্ষিত রাখতে হবে এবং ০৪ (চার) বছরের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্স সম্পূর্ণ করা মনোটেকনিক এর শিক্ষার্থীদের উপসহকারী প্রকৌশলী পদে নিয়োগের ব্যবস্থা করতে হবে।

চতুর্থ দাবিতে তারা বলেন, কারিগরি বোর্ড সংস্কার করে কারিগরি সেক্টর পরিচালনায় কারিগরি শিক্ষা বর্হিঃভূত কোনো জনবল থাকতে পারবে না।

তারা দাবি করেন কারিগরি শিক্ষা অধিদপ্তরের বিতর্কিত নিয়োগ বিধিমালা সংশোধন করে সকল শূন্য পদে কারিগরি জনবল নিয়োগের মাধ্যমে সকল (পলিটেকনিক ইন্সটিটিউট, টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ) শিক্ষক সংকট দূর করতে হবে। একইসঙ্গে প্রতিষ্ঠানের বিভিন্ন কার্যক্রমের সাথে আইডিইবি এবং পলিটেকনিক ও টিএসসি এর শিক্ষকদের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হবে।

এছাড়াও তারা দাবি জানান উচ্চ শিক্ষার সুযোগ বৃদ্ধির লক্ষ্যে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এবং মনোটেকনিক ছাত্র ছাত্রীদের জন্য প্রস্তাবিত চারটি ইঞ্জিনিয়ারিং কলেজে শতভাগ সিট নিশ্চিত করতে হবে।

এসব দাবি প্রদান শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে গেলে তারা ২৪ ঘন্টার আলটিমেটাম দিয়ে অবরোধ প্রত্যাহার করেন।

 

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo