শুক্রবার, ১৭ Jul ২০২৬, ১০:৩০ অপরাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
অসুস্থ ফটো সাংবাদিক আব্দুল খালিকের শয্যাপাশে সিলেট জেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ আশেকানে আউলিয়া বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান বখতিয়ার আহমদ ইমরান সিলেটের নবাগত জেলা প্রশাসকের সাথে গ্রীণ ডিসএ্যাবল্ড ফাউন্ডেশনের সাক্ষাৎ ও মতবিনিময় সিলেটের বিশিষ্ট শিক্ষানুরাগী মনির উদ্দিন আহমদের জানাযা শুক্রবার বাদ জুম্মা মনির উদ্দিন আহমদের মৃত্যুতে মনির আহমদ একাডেমি প্রাইভেট ক্যাডেট কলেজ পরিবারের শোক প্রকাশ সৈয়দপুর শামসিয়া সমিতি লন্ডনের উ‌দ্যো‌গে লর্ড মেয়র, মেয়র ও কাউ‌ন্সিলার‌দেরকে সংবর্ধনা প্রদান পট পরিবর্তনের ম্যাজিক : আ. লীগের বেলাল এখন বিএনপি নেতা! সিলেট জেলা পূজা উদযাপন পরিষদের সম্মেলন সম্পন্ন নজরুল ইসলাম চৌধুরী সাবুল ও সৈয়দ বাবুল হোসেনকে ২৪নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে সংবর্ধনা প্রদান ব্র্যাক শিক্ষা কর্মসূচির উদ্যোগে জৈন্তাপুর উপজেলার প্রাথমিক বিদ্যালয়গুলোতে বৃক্ষরোপন কর্মসূচি
গোয়াইনঘাট সীমান্তে ভারতীয় খাসিয়ার গুলিতে দুই বাংলাদেশি আহত

গোয়াইনঘাট সীমান্তে ভারতীয় খাসিয়ার গুলিতে দুই বাংলাদেশি আহত

গোয়াইনঘাট প্রতিনিধি
গোয়াইনঘাট উপজেলার বিছনাকান্দিতে ভারত সীমান্তের ওপারে খাসিয়ার গুলিতে দুই বাংলাদেশি চোরাকারবারি আহত হয়েছে। বুধবার(১৯মার্চ) বিকেলে বিছনাকান্দি সীমান্তের মরকি টিলা এলাকায় এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধরা হলেন, গোয়াইনঘাট উপজেলার বিছনাকান্দি ইউনিয়নের কুলুমছড়ার পাড় এলাকার জাকির মিয়ার ছেলে ইয়ামিন মিয়া (২২) ও তার চাচা আক্তার হোসেন(৩৫)। তারা দু’জন ভারতীয় চিনি চোরাকারবারি সঙ্গে জড়িত বলে জানিয়েছেন স্থানীয় লোকজন।

স্থানীয় বাসিন্দা শামীম মিয়া জানান, সীমান্তে চিনি আনতে গিয়ে দু’জন গুলিবিদ্ধ হয়েছেন। তারা গোপনে সিলেট শহরে চিকিৎসা নিচ্ছেন।

বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি ও স্থানীয় সূত্রে জানা যায়, বিছনাকান্দি ইউনিয়নের বিছনাকান্দি বিওপি এলাকায় সীমান্তের ১২৬৪ নম্বর মেইন পিলার থেকে ২০০ গজ ভারতের ভেতরে মরকিটিলা এলাকায় ইয়ামিন মিয়া ও আক্তার হোসেনসহ একদল বাংলাদেশি চোরাকারবারি চিনি আনতে যায়। এ সময় চোরাকারবারিরা খাসিয়াদের সঙ্গে টাকা পয়সার লেনদেন নিয়ে তর্কে জড়িয়ে পড়েন। একপর্যায়ে খাসিয়ারা তাদের লক্ষ্য করে কয়েকটি গুলি ছোড়ে। এতে দু’জন গুলিবিদ্ধ হয়।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo