সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
সিলেট মহানগর যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি সম্রাট, সাধারণ সম্পাদক দিনার সিলেট জেলা যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি মকসুদ, সাধারণ সম্পাদক টিপু শ্রুতি লেখকের দায়িত্ব পালন করে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে পল্লব : অচিনপুরী মেজরটিলায় পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস ইসলামপুর’ ক্যাম্পেইনও ডিজিটাল সেলফ সার্ভিস সেন্টারের উদ্বোধন সিলেট মেট্রোপলিটন চেম্বারে ফায়ার লাইসেন্স নবায়ন ও সেফটি প্ল্যান সংক্রান্ত জটিলতা নিরসনে মতবিনিময় সিলেটে যুক্তরাজ্যগামী শিক্ষার্থীদের নিয়ে এএইচ জেড এসোসিয়েট এর প্রি-ডিপারচার প্রোগ্রাম অনুষ্ঠিত কালারফুল সিলেটের ২য় বর্ষপূর্তি উপলক্ষে ‘সিলেট হেরিটেজ আর্ট ২০২৬’ অনুষ্ঠিত সিলেটের জিডিএফ’র প্রতিষ্ঠাতা রজব আলী খানের মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় প্রতিবন্ধী ফোরামের সাবেক সভাপতি রজব আলী খানের মৃত্যুবার্ষিকী শনিবার জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের ভূমিকা অবিস্মরণীয় : এম এ মালিক
সুনামগঞ্জে পুলিশকে অপহরণ করলো ডাকাতদল, গ্রেফতার ২

সুনামগঞ্জে পুলিশকে অপহরণ করলো ডাকাতদল, গ্রেফতার ২

নিউজ মিরর ডেস্ক
সুনামগঞ্জে ডাকাত দলের ২ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১৯ মার্চ) রাতে শান্তিগঞ্জ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়।

জানা গেছে, একটি ট্রাকে তল্লাশী চালানোর সময় এক পুলিশ সদস্যকে অপহরণ করে ট্রাকে তুলে নিয়েছিলেন গ্রেফতারকৃতরা।

শান্তিগঞ্জ থানা পুলিশ জানায়, মঙ্গলবার (১৯ মার্চ) রাতে দিরাই উপজেলা থেকে দ্রুত গতিতে একদল ডাকাত একটি ট্রাকে করে সুনামগঞ্জের দিকে যাচ্ছিল। পথিমধ্যে দিরাইয়ের শরীফপুর এলাকার চেকপোস্টে ট্রাকটিতে তল্লাশি চালান এক পুলিশ সদস্য। তখন ওই পুলিশ সদস্যকে ট্রাকে তুলে অপহরণ করে নিয়ে যায় ডাকাত দলটি।

বিষয়টি সেখানে থাকা অন্য পুলিশ সদস্যদের নজরে এলে ট্রাকটিকে তারা ধাওয়া করেন। একপর্যায়ে ট্রাকটি সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এসে নিয়ন্ত্রণ হারিয়ে

সিলেট থেকে আসা প্রাইভেট কারকে ধাক্কা দেয়। এতে প্রাইভেট কারটি পুকুরে পড়ে যায়। পরে পুলিশ সদস্য ও স্থানীয় বাসিন্দারা উপস্থিত হয়ে ডাকাতদের গণধোলাই দেন।

শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম আলী বলেন, ডাকাত দলের দুই সদস্যকে গ্রেফতার করা হয়েছে। আর দিরাই চেকপোস্ট থেকে তুলে আনা পুলিশ সদস্যকে উদ্ধার করা হয়েছে।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo