সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
এন আর বি ব্যাংক পিএলসি তালতলা উপশাখার উদ্যোগে মাসুক বাজারে মতবিনিময় সভা অনুষ্ঠিত ১২ দফা দাবি আদায়ে ব্যাটারি চালিত রিকশা-ইজিবাইক মালিক শ্রমিক ঐক্য পরিষদের মিছিল ও সমাবেশ খাদিমনগরে ইউপি সদস্যসহ ৩ জনের বিরুদ্ধে ঘর দখলের অভিযোগ বিয়ানীবাজারে ফৌজিয়া সুলতানা লোদী এডুকেশন ট্রাস্টের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে প্রাইজ মানি ও সম্মাননা প্রদান জেলা প্রসাশকের সাথে সিলেট জেলা ও মহানগর হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত বজলুর রহমান ফয়েজকে নিয়ে অপপ্রচারের নিন্দা জানালো দক্ষিণ সুরমা উপজেলা বিএনপি প্রতিবন্ধী শিক্ষার্থীদের নিয়ে জিডিএফ’র মৌসুমী ফল উৎসব ১লা আগস্টের সমাবেশ সফলে ব্যাটারী চালিত রিকশাইজি বাইক মালিক শ্রমিক ঐক্য পরিষদ সিলেটের কর্মী সমাবেশ অনুষ্ঠিত নেলসন ম্যান্ডেলা পিস অ্যাওয়ার্ড পেলেন এডভোকেট সালেহ চৌধুরী  রোটারী ক্লাব অব সিলেট সিনার্জির বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত
দুঃস্থদের মধ্যে সুরমা অন্ধ কল্যাণ সমিতি সিলেটের আর্থিক সহায়তা প্রদান

দুঃস্থদের মধ্যে সুরমা অন্ধ কল্যাণ সমিতি সিলেটের আর্থিক সহায়তা প্রদান

সুরমা অন্ধ কল্যাণ সমিতি সিলেটের উদ্যোগে প্রতিবন্ধী ও সুবিধাবঞ্চিত ব্যক্তিদের মধ্যে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। বিশিষ্ট সমাজসেবী নাঈমা ফাতেমা’র অর্থায়নে পবিত্র রমজান মাস উপলক্ষে বৃহস্পতিবার (২০ মার্চ) বিকেলে নগরীর ফাজিলচিশত এলাকায় এ সহায়তা প্রদান করা হয়।

সহায়তা প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন  সুরমা অন্ধ কল্যাণ সমিতি সিলেটের সভাপতি দেওয়ান সালামত রাজা চৌধুরী। অনুষ্ঠানে প্রতিবন্ধী ও সুবিধাবঞ্চিত ব্যক্তিদের মধ্যে আর্থিক সহায়তা প্রদান করা হয়। অনুষ্ঠানে সুরমা অন্ধ কল্যাণ সমিতির কার্যকরী কমিটির নেতৃবৃন্দ সহ গণমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অর্থ বিতরণ অনুষ্ঠানে বক্তারা বলেন, দুঃস্থ অসহায় প্রতিবন্ধী ও সুবিধা বঞ্চিত মানুষের জীবন মান উন্নয়নে সরকারের পাশাপাশি সুরমা অন্ধ কল্যাণ সমিতি সিলেট আন্তরিকতার সাথে কাজ করে যাচ্ছে। বঞ্চিত মানুষদের কিভাবে সহায়তা করা যায় সেই লক্ষ নিয়ে সমিতি বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। তারই ধারাবাহিকতায় বিশিষ্ট সমাজসেবী নাঈমা ফাতেমা’র পক্ষ থেকে দুঃস্থ ও প্রতিবন্ধী মানুষের মধ্যে নগদ অর্থ বিতরণ করা মহতী ও প্রশংসনীয় উদ্যোগ। বক্তারা সুরমা অন্ধ কল্যাণ সমিতি সিলেটের মতো অন্যান্য সামাজিক সংগঠনগুলোকে মানবতার কল্যাণে কাজ করার আহবান জানান।-বিজ্ঞপ্তি

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo