সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
এন আর বি ব্যাংক পিএলসি তালতলা উপশাখার উদ্যোগে মাসুক বাজারে মতবিনিময় সভা অনুষ্ঠিত ১২ দফা দাবি আদায়ে ব্যাটারি চালিত রিকশা-ইজিবাইক মালিক শ্রমিক ঐক্য পরিষদের মিছিল ও সমাবেশ খাদিমনগরে ইউপি সদস্যসহ ৩ জনের বিরুদ্ধে ঘর দখলের অভিযোগ বিয়ানীবাজারে ফৌজিয়া সুলতানা লোদী এডুকেশন ট্রাস্টের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে প্রাইজ মানি ও সম্মাননা প্রদান জেলা প্রসাশকের সাথে সিলেট জেলা ও মহানগর হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত বজলুর রহমান ফয়েজকে নিয়ে অপপ্রচারের নিন্দা জানালো দক্ষিণ সুরমা উপজেলা বিএনপি প্রতিবন্ধী শিক্ষার্থীদের নিয়ে জিডিএফ’র মৌসুমী ফল উৎসব ১লা আগস্টের সমাবেশ সফলে ব্যাটারী চালিত রিকশাইজি বাইক মালিক শ্রমিক ঐক্য পরিষদ সিলেটের কর্মী সমাবেশ অনুষ্ঠিত নেলসন ম্যান্ডেলা পিস অ্যাওয়ার্ড পেলেন এডভোকেট সালেহ চৌধুরী  রোটারী ক্লাব অব সিলেট সিনার্জির বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত
সিলেট ইয়াং স্টার কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে মাদ্রাসা ও এতিমখানায় ২ লাখ টাকার চেক হস্তান্তর

সিলেট ইয়াং স্টার কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে মাদ্রাসা ও এতিমখানায় ২ লাখ টাকার চেক হস্তান্তর

যুক্তরাষ্ট্র ইয়াং স্টার এর প্রধান উপদেষ্টা বিশিষ্ট সমাজসেবক সৈয়দ মনজুর আলী জিয়া’র অর্থায়নে ও সিলেট ইয়াং স্টার কেন্দ্রীয় কমিটির উদ্যোগে ও অর্থায়নে এবং সংগঠনের প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক এমদাদুল হক তালুকদার এর সার্বিক সহযোগিতায় মৌলভী বাজারস্থ জামেয়া আয়েশা সিদ্দিকা (রা.) মহিলা মাদ্রাসা ও এতিমখানার প্রিন্সিপাল মাওলানা আব্দুস সালাম মহোদয়ের হাতে ২ লাখ টাকার চেক  হস্তান্তর করা হয়।

গত বুধবার (১৯ মাচর্) সিলেট ইয়াং স্টার কেন্দ্রীয় কমিটির কার্যালয়ে এ  চেক হস্তান্তর অনুষ্ঠানে সংগঠনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মো. জুনায়েদ আহমেদ এর সভাপতিত্বে ও সংগঠনের সাধারণ সম্পাদক আলী আহসান হাবীব এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন সিলেট ইয়াং স্টার এর প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক ও প্রধান পৃষ্ঠপোষক এমদাদুল হক তালুকদার।

অন্যান্যদের  উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন জামেয়া আয়েশা সিদ্দিকা রা. মহিলা মাদ্রাসা ও এতিমখানার প্রিন্সিপাল মাওলানা আব্দুস সালাম, জামেয়া মাদানিয়া ইসলামীয়া কাজীর বাজার মাদ্রাসার শিক্ষক মাওলানা লায়েক, সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক মো. লায়েক আহমেদ, অর্থ সম্পাদক শহীদুল হক নোমান, সমাজ কল্যাণ সম্পাদক মোহাম্মদ শাহ আলম, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মো: মুস্তাফিজুর রহমান, ক্রীড়া সম্পাদক নজরুল ইসলাম, মনির মিয়া, নিজাম উদ্দিন, মিলাদ আহমেদ, আব্দুল হক, আতাউর রহমান, সুয়েব আহমেদ, দিলোয়ার হোসেন দিলা, মো.আব্দুল হক, বাহার উদ্দিন প্রমুখ।

উক্ত অনুষ্ঠানে জামেয়া আয়েশা সিদ্দিকা রা. মাদ্রাসার নির্মাণে কাজে সহযোগিতা করার জন্য সিলেট ইয়াং স্টার ও সিলেট ইয়াং স্টার ইয়্যুথ সোসাইটি’র পক্ষ থেকে ২ লাখ টাকার চেক প্রদান করা হয়।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo