মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৪ অপরাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
সিলেট মহানগর যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি সম্রাট, সাধারণ সম্পাদক দিনার সিলেট জেলা যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি মকসুদ, সাধারণ সম্পাদক টিপু শ্রুতি লেখকের দায়িত্ব পালন করে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে পল্লব : অচিনপুরী মেজরটিলায় পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস ইসলামপুর’ ক্যাম্পেইনও ডিজিটাল সেলফ সার্ভিস সেন্টারের উদ্বোধন সিলেট মেট্রোপলিটন চেম্বারে ফায়ার লাইসেন্স নবায়ন ও সেফটি প্ল্যান সংক্রান্ত জটিলতা নিরসনে মতবিনিময় সিলেটে যুক্তরাজ্যগামী শিক্ষার্থীদের নিয়ে এএইচ জেড এসোসিয়েট এর প্রি-ডিপারচার প্রোগ্রাম অনুষ্ঠিত কালারফুল সিলেটের ২য় বর্ষপূর্তি উপলক্ষে ‘সিলেট হেরিটেজ আর্ট ২০২৬’ অনুষ্ঠিত সিলেটের জিডিএফ’র প্রতিষ্ঠাতা রজব আলী খানের মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় প্রতিবন্ধী ফোরামের সাবেক সভাপতি রজব আলী খানের মৃত্যুবার্ষিকী শনিবার জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের ভূমিকা অবিস্মরণীয় : এম এ মালিক
লোহারপাড়া যুব সমাজ ও মুরুব্বিয়ানদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

লোহারপাড়া যুব সমাজ ও মুরুব্বিয়ানদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

পবিত্র মাহে রমজানের পবিত্রতা, সংযম ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের আলোকে লোহারপাড়া যুব সমাজের ও মুরুব্বিয়ানদের সম্মানে এক দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২০ মার্চ) নগরীর ১৭নং ওয়ার্ডের কাজী জালাল উদ্দিন জামে মসজিদে মীর জসিম উদ্দিন জিলহাদ, রাজিব আহমদ, মুস্তাক আহমদ জুবায়ের আহমদ চৌধুরী সুমন, সাজুওয়ান আহমদের সার্বিক সহযোগিতায় এই দোয়া ্ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় বক্তারা বলেন, রমজান আত্মশুদ্ধির মাস, আল্লাহর রহমত ও মাগফিরাত লাভের উত্তম সময়। এই মাসে ইবাদত-বন্দেগির পাশাপাশি দরিদ্র ও অসহায় মানুষের প্রতি সহানুভূতি প্রদর্শন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা বলেন, এই ইফতার মাহফিলে ছোট-বড় সকলের অংশগ্রহণে সৃষ্টি হয় এক সৌহার্দ্যময় পরিবেশ, যেখানে পরস্পরের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসার বন্ধন আরও দৃঢ় হয়। এমন মহতী আয়োজন শুধু ধর্মীয় ভাবগাম্ভীর্যই নয়, বরং পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সামাজিক সম্প্রীতি বাড়িয়ে সমাজকে আরও ঐক্যবদ্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সকলেই আশাবাদ ব্যক্ত করেন।
এসময় এলাকার যুব সমাজ, মুরব্বিয়ান, রাজনৈতিক, সামাজিকসহ সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়, যেখানে সমগ্র মুসলিম উম্মাহর শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনা করা হয়। বিজ্ঞপ্তি

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo