সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
সিলেট মহানগর যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি সম্রাট, সাধারণ সম্পাদক দিনার সিলেট জেলা যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি মকসুদ, সাধারণ সম্পাদক টিপু শ্রুতি লেখকের দায়িত্ব পালন করে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে পল্লব : অচিনপুরী মেজরটিলায় পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস ইসলামপুর’ ক্যাম্পেইনও ডিজিটাল সেলফ সার্ভিস সেন্টারের উদ্বোধন সিলেট মেট্রোপলিটন চেম্বারে ফায়ার লাইসেন্স নবায়ন ও সেফটি প্ল্যান সংক্রান্ত জটিলতা নিরসনে মতবিনিময় সিলেটে যুক্তরাজ্যগামী শিক্ষার্থীদের নিয়ে এএইচ জেড এসোসিয়েট এর প্রি-ডিপারচার প্রোগ্রাম অনুষ্ঠিত কালারফুল সিলেটের ২য় বর্ষপূর্তি উপলক্ষে ‘সিলেট হেরিটেজ আর্ট ২০২৬’ অনুষ্ঠিত সিলেটের জিডিএফ’র প্রতিষ্ঠাতা রজব আলী খানের মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় প্রতিবন্ধী ফোরামের সাবেক সভাপতি রজব আলী খানের মৃত্যুবার্ষিকী শনিবার জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের ভূমিকা অবিস্মরণীয় : এম এ মালিক
গাজায় মুসলিম নিধনের প্রতিবাদে কোর্ট পয়েন্টে ধর্মপ্রাণ জনতার বিক্ষোভ

গাজায় মুসলিম নিধনের প্রতিবাদে কোর্ট পয়েন্টে ধর্মপ্রাণ জনতার বিক্ষোভ

গাজায় ইসরায়েলের অব্যাহত নারকীয় হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেছেন, গাজার মুসলমানদের গনহত্যায় ইসরায়েলের পাশাপাশি মুসলিম শাসকরা দায়ী। এদের নেফাকি আচরণ মেনে নেয়া যায়না। ইসরাইলের বিরুদ্ধে সর্বাত্মক জেহাদ ঘোষণা এখন জরুরি।

শুক্রবার বাদ জুম্মা সিলেট কোর্ট পয়েন্টে সিলেটের ধর্মপ্রাণ মুসলিম জনতার উদ্যেগে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন জাতীয় ইমাম সমিতি সিলেট মহানগর সভাপতি মাওলানা হাবীব আহমদ শিহাব।

মাওলানা নেয়ামাতুল্লাহ খাসদবিরির পরিচালনায় গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন, জামেয়া মাদানিয়া কাজির বাজার এর মুহাদ্দিস মাওলানা শাহ মমশাদ আহমদ।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন-দরগাহ মাদরাসার উস্তাদ মুফতি রশিদ আহমদ, সিয়ানাহ ট্রাষ্টের আমীর মুফতি জিয়াউর রহমান, মাওলানা ওলিউরর রহমান, মাওলানা বেলাল আহমদ চৌধুরী, ছাত্রনেতা আব্দুল্লাহ আল মাহমুদ, মুকাব্বির আহমদ প্রমুখ। সভায় ভারতে মুসলমানদের উপর জুলুমের বিরুদ্ধে পদক্ষেপ নিতে সরকার প্রতি আহ্বান জানানো হয়।-বিজ্ঞপ্তি

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo