সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
সিলেট মহানগর যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি সম্রাট, সাধারণ সম্পাদক দিনার সিলেট জেলা যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি মকসুদ, সাধারণ সম্পাদক টিপু শ্রুতি লেখকের দায়িত্ব পালন করে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে পল্লব : অচিনপুরী মেজরটিলায় পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস ইসলামপুর’ ক্যাম্পেইনও ডিজিটাল সেলফ সার্ভিস সেন্টারের উদ্বোধন সিলেট মেট্রোপলিটন চেম্বারে ফায়ার লাইসেন্স নবায়ন ও সেফটি প্ল্যান সংক্রান্ত জটিলতা নিরসনে মতবিনিময় সিলেটে যুক্তরাজ্যগামী শিক্ষার্থীদের নিয়ে এএইচ জেড এসোসিয়েট এর প্রি-ডিপারচার প্রোগ্রাম অনুষ্ঠিত কালারফুল সিলেটের ২য় বর্ষপূর্তি উপলক্ষে ‘সিলেট হেরিটেজ আর্ট ২০২৬’ অনুষ্ঠিত সিলেটের জিডিএফ’র প্রতিষ্ঠাতা রজব আলী খানের মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় প্রতিবন্ধী ফোরামের সাবেক সভাপতি রজব আলী খানের মৃত্যুবার্ষিকী শনিবার জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের ভূমিকা অবিস্মরণীয় : এম এ মালিক
জালালাবাদ রিক্সা-ভ্যান শ্রমিক ইউনিয়নের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

জালালাবাদ রিক্সা-ভ্যান শ্রমিক ইউনিয়নের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

জালালাবাদ রিক্সা-ভ্যান শ্রমিক ইউনিয়নের  (রজি নং:চট্র-৩৭২৭) উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২১ মার্চ) সিলেট নগরীর জিন্দাবাজারস্থ কাজী নজরুল একাডেমি মিলনায়তনে এ মাহফিলের আয়োজন করা হয়।

জালালাবাদ রিক্সা-ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ ওমর আলী ভান্ডারী’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক  সমিজুল ইসলামের পরিচালনায় ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট রিক্সা মালিক সমাজ কল্যাণ সমিতির সভাপতি মোঃ সিরাজ মিয়া। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট রিক্সা মালিক সমাজ কল্যাণ সমিতির সহ-সভাপতি মো. ফখরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. সুমন আহমদ, ক্রীড়া সম্পাদক আবেদ আলী ও ধর্ম বিষয়ক সম্পাদক আব্দুল হাশিম।  

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জালালাবাদ রিক্সা-ভ্যান শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি আলী আকবর, ধর্ম বিষয়ক সম্পাদক সাইফুর রহমান, লাইন সম্পাদক মোর্শেদ আলম, প্রচার সম্পাদক জুলহাস মিয়া, সহ-প্রচার সম্পাদক সোহেল আহমদ, সদস্য মিরাজুল ইসলাম, সামিরুল আহমদ, ফরিদুজ্জামান চৌধুরী, রিয়াজ আহমদ, গোলাম হায়দার প্রমুখ। আলোচনা সভা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, শ্রমিকদের ন্যায্য অধিকার বাস্তবায়ন না হলে দেশের প্রকৃত উন্নয়ন সম্ভব হবে না। শ্রমিকরা যেন তাদের প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত এবং কোন ধরনের হয়রানীর শিকার না হন সেদিকে সরকারসহ সবাইকে বিশেষভাবে লক্ষ রাখতে হবে। বক্তারা আরো বলেন, সিলেট রিক্সা মালিক সমাজ কল্যাণ সমিতি ও জালালাবাদ রিক্সা-ভ্যান শ্রমিক ইউনিয়ন শ্রমিকদের কল্যাণ ও জীবনমান উন্নয়নে কাজ করছে এবং আগামীতেও শ্রমিকদের সবধরনের প্রয়োজনে ঐক্যবদ্ধভাবে কাজ করবে।-বিজ্ঞপ্তি

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo