সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২০ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
সিলেট মহানগর যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি সম্রাট, সাধারণ সম্পাদক দিনার সিলেট জেলা যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি মকসুদ, সাধারণ সম্পাদক টিপু শ্রুতি লেখকের দায়িত্ব পালন করে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে পল্লব : অচিনপুরী মেজরটিলায় পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস ইসলামপুর’ ক্যাম্পেইনও ডিজিটাল সেলফ সার্ভিস সেন্টারের উদ্বোধন সিলেট মেট্রোপলিটন চেম্বারে ফায়ার লাইসেন্স নবায়ন ও সেফটি প্ল্যান সংক্রান্ত জটিলতা নিরসনে মতবিনিময় সিলেটে যুক্তরাজ্যগামী শিক্ষার্থীদের নিয়ে এএইচ জেড এসোসিয়েট এর প্রি-ডিপারচার প্রোগ্রাম অনুষ্ঠিত কালারফুল সিলেটের ২য় বর্ষপূর্তি উপলক্ষে ‘সিলেট হেরিটেজ আর্ট ২০২৬’ অনুষ্ঠিত সিলেটের জিডিএফ’র প্রতিষ্ঠাতা রজব আলী খানের মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় প্রতিবন্ধী ফোরামের সাবেক সভাপতি রজব আলী খানের মৃত্যুবার্ষিকী শনিবার জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের ভূমিকা অবিস্মরণীয় : এম এ মালিক
বিএনপিতে পদ পেয়েই ৩ খাসি দিয়ে আ.লীগ নেতার ভুড়িভোজের আয়োজন

বিএনপিতে পদ পেয়েই ৩ খাসি দিয়ে আ.লীগ নেতার ভুড়িভোজের আয়োজন

নিউজ মিরর ডেস্ক
বিএনপিতে পদ পেয়েই ৩ খাসি দিয়ে ভুড়িভোজের আয়োজন করেছেন এনামুল হক নামের এক আওয়ামী লীগের সক্রীয় কর্মী। এ ঘটনায় রাজনৈতিক অঙ্গনে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

বাউফল উপজেলার কালিশুরী ইউনিয়নে রাস্থানীয় আওয়ামী লীগের একজন সক্রিয় কর্মী এনামুল হাসান হঠাৎ করেই বিএনপির সদস্যপদ পাওয়ায় আলোচনার কেন্দ্রে চলে এসেছেন।

এই পদ পাওয়ার আনন্দে তিনি তিনটি খাসি জবাই করে ভোজের আয়োজন করেছেন, যা তুমুল বিতর্কের জন্ম দিয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, এনামুল হাসান আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। ২০১৬ সালের ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি নৌকা প্রতীকের এজেন্ট ছিলেন এবং বিরোধী দলের নেতাকর্মীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেন।

তবে গত ১৪ মার্চ বিএনপির ইউনিয়ন কমিটিতে সদস্য পদ পাওয়ার পর রাজনৈতিক পালাবদলের খবর প্রকাশ্যে আসে।

বিএনপির একাধিক নেতার অভিযোগ, এনামুল হাসান রাজনৈতিক সুবিধা নেওয়ার জন্য এভাবে দলে ঢুকেছেন। বিএনপির ইউনিয়ন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক তার ভোজে উপস্থিত না থাকায় গুঞ্জন আরও জোরালো হয়েছে।

এদিকে, উপজেলা বিএনপির সদস্য সচিব আপেল মাহমুদ ফিরোজ জানিয়েছেন, ‘স্থানীয় নেতারা সুপারিশ করায় এনামুল হাসান পদ পেয়েছেন। তবে তার রাজনৈতিক অতীত এবং অন্যান্য অভিযোগ তদন্ত করা হচ্ছে। প্রয়োজনে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। ’

এনামুল হাসানের বিএনপিতে অন্তর্ভুক্তি এবং তার আলোচিত ভোজ নিয়ে এখন রাজনৈতিক মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo