মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৪ অপরাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
সিলেট মহানগর যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি সম্রাট, সাধারণ সম্পাদক দিনার সিলেট জেলা যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি মকসুদ, সাধারণ সম্পাদক টিপু শ্রুতি লেখকের দায়িত্ব পালন করে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে পল্লব : অচিনপুরী মেজরটিলায় পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস ইসলামপুর’ ক্যাম্পেইনও ডিজিটাল সেলফ সার্ভিস সেন্টারের উদ্বোধন সিলেট মেট্রোপলিটন চেম্বারে ফায়ার লাইসেন্স নবায়ন ও সেফটি প্ল্যান সংক্রান্ত জটিলতা নিরসনে মতবিনিময় সিলেটে যুক্তরাজ্যগামী শিক্ষার্থীদের নিয়ে এএইচ জেড এসোসিয়েট এর প্রি-ডিপারচার প্রোগ্রাম অনুষ্ঠিত কালারফুল সিলেটের ২য় বর্ষপূর্তি উপলক্ষে ‘সিলেট হেরিটেজ আর্ট ২০২৬’ অনুষ্ঠিত সিলেটের জিডিএফ’র প্রতিষ্ঠাতা রজব আলী খানের মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় প্রতিবন্ধী ফোরামের সাবেক সভাপতি রজব আলী খানের মৃত্যুবার্ষিকী শনিবার জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের ভূমিকা অবিস্মরণীয় : এম এ মালিক
ঢাকায় আওয়ামী লীগের মিছিলের প্রতিবাদে সিলেটে বিক্ষোভ

ঢাকায় আওয়ামী লীগের মিছিলের প্রতিবাদে সিলেটে বিক্ষোভ

নিউজ মিরর ডেস্ক
ঢাকায় আওয়ামী লীগের মিছিলের প্রতিবাদে সিলেটে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল। দেশের বিভিন্ন স্থানে আওয়ামীলীগের মিছিলের প্রতিবাদে সিলেটে বিক্ষোভ করেছেন তারা। শুক্রবার (২১ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে সুবিদ বাজার এলাকায় বিক্ষোভ মিছিল বের করেন ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।

এর আগে, রাজধানীর ধানমন্ডিতে মিছিল করেছে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। এসময় তিন জনকে মিছিল থেকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা।

শুক্রবার সন্ধ্যার দিকে ধানমন্ডির ২৭ নম্বর সড়কে এই মিছিল করেন তারা। আটককৃতরা হলেন, যুব মহিলা লীগের কেন্দ্রীয় সদস্য লাবনী (৩৫), সিরাজুল (৪৫) ও রাজু (৩০)।

পুলিশ জানিয়েছে, নিষিদ্ধ ছাত্রলীগের কর্মীদের নিয়ে কেন মিছিলের আয়োজন করা হয়েছিল, সেই বিষয়ে তাদের জিজ্ঞাসাবাদ হচ্ছে।

 

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo