মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৪ অপরাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
সিলেট মহানগর যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি সম্রাট, সাধারণ সম্পাদক দিনার সিলেট জেলা যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি মকসুদ, সাধারণ সম্পাদক টিপু শ্রুতি লেখকের দায়িত্ব পালন করে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে পল্লব : অচিনপুরী মেজরটিলায় পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস ইসলামপুর’ ক্যাম্পেইনও ডিজিটাল সেলফ সার্ভিস সেন্টারের উদ্বোধন সিলেট মেট্রোপলিটন চেম্বারে ফায়ার লাইসেন্স নবায়ন ও সেফটি প্ল্যান সংক্রান্ত জটিলতা নিরসনে মতবিনিময় সিলেটে যুক্তরাজ্যগামী শিক্ষার্থীদের নিয়ে এএইচ জেড এসোসিয়েট এর প্রি-ডিপারচার প্রোগ্রাম অনুষ্ঠিত কালারফুল সিলেটের ২য় বর্ষপূর্তি উপলক্ষে ‘সিলেট হেরিটেজ আর্ট ২০২৬’ অনুষ্ঠিত সিলেটের জিডিএফ’র প্রতিষ্ঠাতা রজব আলী খানের মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় প্রতিবন্ধী ফোরামের সাবেক সভাপতি রজব আলী খানের মৃত্যুবার্ষিকী শনিবার জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের ভূমিকা অবিস্মরণীয় : এম এ মালিক
রমজানেও সেইফটি সোশ্যাল অর্গানাইজেশনের রক্তদান কর্মসূচি পালিত

রমজানেও সেইফটি সোশ্যাল অর্গানাইজেশনের রক্তদান কর্মসূচি পালিত

নিউজ মিরর ডেস্ক
দেশে প্রতিদিন কারো না কারো রক্তের প্রয়োজন হয়। জরুরি প্রয়োজনে রক্ত ব্যবস্থা করা রোগীর স্বজনদের জন্য অনেকটা কষ্টসাধ্য হয়ে পড়ে। পবিত্র রমজান মাসে রক্ত দিতে ইচ্ছুক দাতাদের রক্তদানেও থাকে অনীহা। ফলে সিলেটের বিভিন্ন হাসপাতালে প্রতিনিয়ত কিডনি ডায়ালাইসিস, থ্যালাসেমিয়া, ক্যান্সার, স্টোক কিংবা দূর্ঘটনা কবলিত রোগীদের রক্তের প্রয়োজন পড়ছে।

তাই সিয়াম সাধনার মাসে জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় রক্তের সংকট নিরসনে প্রতিবছরের মত এবারও স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন সেইফটি সোশ্যাল অর্গানাইজেশন আয়োজন করেছে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি।৷ শুক্রবার নগরীর চৌহাট্টায় মুজিব জাহান রেড ক্রিসেন্ট রক্তকেন্দ্রের সহযোগীতায় স্বেচ্ছায় রক্তদান কর্মসূচীতে স্বেচ্ছায় এক ব্যাগ লাল ভালবাসা দান করেন ২৬ জন মানুষ।

কর্মসূচীতে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ট্রেজারার মো: আমিনুল ইসলাম, ইউনিট লেভেল কর্মকর্তা মিজানুর রহমান জীবন, মুজিব জাহান রেড ক্রিসেন্ট রক্তকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ডাঃ তাওহীদ চৌধুরী, প্রোগ্রাম অর্গানাইজার কমল পদ পাল, সিলেট সিটি কর্পোরেশনের ২১নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আব্দুর রকিব তুহিন, সেইফটি সোশ্যাল অর্গানাইজেশনের ফাউন্ডার এডমিন মুহিবুর রহমান সোয়েব, রবিউল ইসলাম রবি, সদস্য এমদাদুর রহমান, আনোয়ার হোসেন, তায়েফ বিন শাহনুর, এম এ কাওসার ও জাকারিয়া হোসেন প্রমুখ।-বিজ্ঞপ্তি।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo