বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
উপশহরে গাছ নিধন : প্রকাশিত সংবাদের প্রতিবাদ দক্ষিণ সুরমা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান সামছুল ইসলাম টিটু হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ মোগলাবাজার থানা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী হতে চান সমাজসেবী চিনু আক্তার মে দিবস উপলক্ষে সিলেট জেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা সিলেটে ক্যারিয়ার হাব পাওয়ার্ড বাই ব্র্যাক-এর উদ্যোগে এমপ্লয়ার্স মিট-আপ সেশন অনুষ্ঠিত হলি ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি সিলেটের স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত এনসিপি দক্ষিণ সুরমা উপজেলা আহবায়ক কমিটির বাংলা নববর্ষের শুভেচ্ছা সিলেটে অনুষ্ঠিত হলো কবি ও বাচিকশিল্পী সালেহ আহমদ খসরুর একক কবিতাসন্ধ্যা প্রগতি উচ্চ বিদ্যালয়ে বৈশাখী মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বর্ষবরণ
এক্স ব্যাডমিন্টন প্লেয়ার্স অ্যাসোসিয়েশন সিলেটের ইফতার মাহফিল

এক্স ব্যাডমিন্টন প্লেয়ার্স অ্যাসোসিয়েশন সিলেটের ইফতার মাহফিল

সিলেটের ক্রীড়াঙ্গনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সংগঠন এক্স ব্যাডমিন্টন প্লেয়ার্স অ্যাসোসিয়েশন, সিলেট এর আয়োজনে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ মার্চ) সিলেট নগরীর কাজিটুলাস্থ একটি অভিজাত রেস্টুরেন্টে এই ইফতার মাহফিল সম্পন্ন হয়। এসময় ইফতার মাহফিলকে ঘিরে এক মিলনমেলা অনুষ্ঠিত হয়। ইফতার মাহফিলে এক্স ব্যাডমিন্টন প্লেয়ার্স অ্যাসোসিয়েশনের সদস্যরা অংশ নেন।

বক্তারা বলেন, রমজান হলো সংযম, ত্যাগ ও মানবতার মাস। এই ইফতার মাহফিলের মাধ্যমে আমরা আমাদের ঐক্য ও সৌহার্দ্যকে আরও সুদৃঢ় করতে চাই। এক্স ব্যাডমিন্টন প্লেয়ার্স অ্যাসোসিয়েশন শুধু ক্রীড়াক্ষেত্রেই কাজ করছে না, বরং সামাজিক ও ধর্মীয় কর্মকাণ্ডেও অবদান রাখছে।

এসময় উপস্থিত ছিলেন, এক্স ব্যাডমিন্টন প্লেয়ার্স অ্যাসোসিয়েশনের সভাপতি লোকমান আহমদ, সাধারণ সম্পাদক মো. লিয়াকত হোসেন, কোষাধ্যক্ষ মো. জুনায়েদ আহমদ রাসেল, শিব্বির আহমদ, শাহীন সিদ্দিকী, অচ্যুত ভট্টাচার্য্য অজিত, কৃষ্ণপদ দে, মো. হাসান সোহেল, এনামুল হক, মুরাদ আহমদ, জাহেদ আহমদ, মিনহাজ আহমদ, প্রদীপ কুমার সিংহ, ফাহিম আহমদ, রাজীব আহমদ, এডভোকেট আজিম উদ্দিন, রুকন আহমদ প্রমুখ।-বিজ্ঞপ্তি

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo