শনিবার, ১৮ Jul ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
অসুস্থ ফটো সাংবাদিক আব্দুল খালিকের শয্যাপাশে সিলেট জেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ আশেকানে আউলিয়া বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান বখতিয়ার আহমদ ইমরান সিলেটের নবাগত জেলা প্রশাসকের সাথে গ্রীণ ডিসএ্যাবল্ড ফাউন্ডেশনের সাক্ষাৎ ও মতবিনিময় সিলেটের বিশিষ্ট শিক্ষানুরাগী মনির উদ্দিন আহমদের জানাযা শুক্রবার বাদ জুম্মা মনির উদ্দিন আহমদের মৃত্যুতে মনির আহমদ একাডেমি প্রাইভেট ক্যাডেট কলেজ পরিবারের শোক প্রকাশ সৈয়দপুর শামসিয়া সমিতি লন্ডনের উ‌দ্যো‌গে লর্ড মেয়র, মেয়র ও কাউ‌ন্সিলার‌দেরকে সংবর্ধনা প্রদান পট পরিবর্তনের ম্যাজিক : আ. লীগের বেলাল এখন বিএনপি নেতা! সিলেট জেলা পূজা উদযাপন পরিষদের সম্মেলন সম্পন্ন নজরুল ইসলাম চৌধুরী সাবুল ও সৈয়দ বাবুল হোসেনকে ২৪নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে সংবর্ধনা প্রদান ব্র্যাক শিক্ষা কর্মসূচির উদ্যোগে জৈন্তাপুর উপজেলার প্রাথমিক বিদ্যালয়গুলোতে বৃক্ষরোপন কর্মসূচি
বিয়ানীবাজারে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ৫ পরিবার পেলো ঈদ উপহার

বিয়ানীবাজারে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ৫ পরিবার পেলো ঈদ উপহার

বিয়ানীবাজার প্রতিনিধি
সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ এর নির্দেশনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ বিয়ানীবাজারের ৫টি পরিবারের মধ্যে ঈদ উপহার সামগ্রী তুলে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার উপজেলা পরিষদ মিলনায়তনে শহীদ পরিবারগুলোর মধ্যে এই উপহার সামগ্রী তুলে দেওয়া হয়।

ঈদ উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আনোয়ার উজ জামান।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিয়ানীবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. গোলাম মুস্তাফা মুন্না, বিয়ানীবাজার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কাজী শারমিন নেওয়াজ। এছাড়াও শহীদ পরিবারগুলোর সদস্যরা উপস্থিত ছিলেন।এ সময় শহীদ প্রত্যেক পরিবারের মধ্যে নগদ ৫ হাজার টাকা, ৩ হাজার টাকা মূল্যমানের পণ্য এবং ২৫ কেজি করে চাল উপহার প্রদান করা হয়।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo