শনিবার, ১৮ Jul ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
অসুস্থ ফটো সাংবাদিক আব্দুল খালিকের শয্যাপাশে সিলেট জেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ আশেকানে আউলিয়া বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান বখতিয়ার আহমদ ইমরান সিলেটের নবাগত জেলা প্রশাসকের সাথে গ্রীণ ডিসএ্যাবল্ড ফাউন্ডেশনের সাক্ষাৎ ও মতবিনিময় সিলেটের বিশিষ্ট শিক্ষানুরাগী মনির উদ্দিন আহমদের জানাযা শুক্রবার বাদ জুম্মা মনির উদ্দিন আহমদের মৃত্যুতে মনির আহমদ একাডেমি প্রাইভেট ক্যাডেট কলেজ পরিবারের শোক প্রকাশ সৈয়দপুর শামসিয়া সমিতি লন্ডনের উ‌দ্যো‌গে লর্ড মেয়র, মেয়র ও কাউ‌ন্সিলার‌দেরকে সংবর্ধনা প্রদান পট পরিবর্তনের ম্যাজিক : আ. লীগের বেলাল এখন বিএনপি নেতা! সিলেট জেলা পূজা উদযাপন পরিষদের সম্মেলন সম্পন্ন নজরুল ইসলাম চৌধুরী সাবুল ও সৈয়দ বাবুল হোসেনকে ২৪নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে সংবর্ধনা প্রদান ব্র্যাক শিক্ষা কর্মসূচির উদ্যোগে জৈন্তাপুর উপজেলার প্রাথমিক বিদ্যালয়গুলোতে বৃক্ষরোপন কর্মসূচি
বিয়ানীবাজারে গণঅধিকার পরিষদের কমিটি স্থগিত

বিয়ানীবাজারে গণঅধিকার পরিষদের কমিটি স্থগিত

বিয়ানীবাজার প্রতিনিধি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি নুরুল হক নুরুর দল গণঅধিকার পরিষদের ঘোষিত বিয়ানীবাজারের আহ্বায়ক কমিটিতে সভাপতি ও সদস্য সচিব দুইজনই আওয়ামীলীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন। কমিটির এখবর গনমাধ্যমে আসার পর ব্যাপক সমালোচনা শুরু হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে, পরদিন কমিটি স্থগিত করে সিলেট জেলা।

জানা যায়, বুধবার (১৯ মার্চ) গণঅধিকার পরিষদের সিলেট জেলা শাখার আহবায়ক রহমতে এলাহী লস্কর নাইম ও সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুন সুজন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিয়ানীবাজার উপজেলার তিলপারা ইউনিয়ন আওয়ামীলীগ নেতা বিবেকানন্দ দাসকে আহ্বায়ক ও আওয়ামীলীগ নেতা পঙ্কজ কুমার চৌধুরীকে সদস্য সচিব ঘোষণা করা হয়। কমিটি ঘোষণার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে এনিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়। পরদিন সিলেট জেলা গণঅধিকার পরিষদের দপ্তরের দায়িত্বে থাকা যুগ্ম সদস্য সচিব হারুনুর রশীদ স্বাক্ষরিত আরেকটি প্যাডে কমিটি স্থগিতের খবর জানানো হয়। তবে এব্যাপারে দায়িত্বশীল কেউ কথা বলতে রাজী হননি।

গণঅধিকার পরিষদের আহ্বায়কের দায়িত্ব পাওয়া বিবেকানন্দ দাস বিগত ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামীলীগ দলীয় মনোনয়ন বাচাইয়ে দলীয় ভোটে জিতলেও নৌকা প্রতীক পাননি। এছাড়াও সদস্য সচিবের দায়িত্ব পাওয়া পংকজ কুমার চৌধুরী বিয়ানীবাজার উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান জামাল হোসেনের অনুসারি ছিলেন।

এ ব্যাপারে স্থগিত হওয়া কমিটির আহ্বায়ক বিবেকানন্দ দাস বলেন, আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত ছিলাম ঠিকই তবে ২০২১ সালে ইউপি নির্বাচনে আমার সাথে বৈষম্য হওয়ার পর আমি স্বতন্ত্রভাবে ইউপি নির্বাচন করি নৌকার বিরুদ্ধে এরপর আওয়ামীলীগ আমাকে বহিষ্কার করে। এ ঘটনার পর থেকে আমি আওয়ামীলীগের রাজনীতির সাথে জড়িত নই। তিনি উল্লেখ করেন, নুরুল হক নুরুর নের্তৃত্বে কোটাবিরোধী আন্দোলন থেকে নুরের প্রতি তার ভালোলাগা কাজ করায় তার দলে যোগ দিয়েছি।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo