সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
সিলেট মহানগর যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি সম্রাট, সাধারণ সম্পাদক দিনার সিলেট জেলা যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি মকসুদ, সাধারণ সম্পাদক টিপু শ্রুতি লেখকের দায়িত্ব পালন করে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে পল্লব : অচিনপুরী মেজরটিলায় পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস ইসলামপুর’ ক্যাম্পেইনও ডিজিটাল সেলফ সার্ভিস সেন্টারের উদ্বোধন সিলেট মেট্রোপলিটন চেম্বারে ফায়ার লাইসেন্স নবায়ন ও সেফটি প্ল্যান সংক্রান্ত জটিলতা নিরসনে মতবিনিময় সিলেটে যুক্তরাজ্যগামী শিক্ষার্থীদের নিয়ে এএইচ জেড এসোসিয়েট এর প্রি-ডিপারচার প্রোগ্রাম অনুষ্ঠিত কালারফুল সিলেটের ২য় বর্ষপূর্তি উপলক্ষে ‘সিলেট হেরিটেজ আর্ট ২০২৬’ অনুষ্ঠিত সিলেটের জিডিএফ’র প্রতিষ্ঠাতা রজব আলী খানের মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় প্রতিবন্ধী ফোরামের সাবেক সভাপতি রজব আলী খানের মৃত্যুবার্ষিকী শনিবার জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের ভূমিকা অবিস্মরণীয় : এম এ মালিক
জগন্নাথপুরে কলেজ শিক্ষার্থী সামির মুক্তির দাবিতে মানববন্ধন

জগন্নাথপুরে কলেজ শিক্ষার্থী সামির মুক্তির দাবিতে মানববন্ধন

সুনামগঞ্জের জগন্নাথপুরে পৌর বিএনপির এক নেতার বাড়ি থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার করে সেনাবাহিনী। এঘটনায় সাজ্জাদুর রহমান সামির (২০) নামে এক কলেজ শিক্ষার্থীকে আটক করা হয়। গত মঙ্গলবার (১৮ মার্চ) তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

উক্ত ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রতিবাদে শুক্রবার (২১ মার্চ) বিকেল ৩টায় জগন্নাথপুর পৌরপয়েন্টে উপজেলার সর্বস্তরের জনগন এ মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল নিয়ে থানা চত্বরে প্রবেশ করে। এসময় স্কুল শিক্ষার্থী সামিকে আগামী ঈদুল ফিতরের আগে মুক্তির আল্টিমেটাম দেয় বিক্ষোভকারীরা।

মানববন্ধন কর্মসূচিতে সাবেক কাউন্সিলর খলিলুর রহমানের সভাপতিত্বে ও মাহফুজুল আহমদের পরিচালনায় বক্তব্য রাখেন- এম এ কয়েস, মোঃ আব্দুল ওয়াহাব, শেখ মোঃ ফজর আলী, মাওলানা মতিউর রহমান, শিক্ষক বিজয় কান্তি দাস, মোঃ সুয়েদ আহমদ, রিপন মিয়া, দিনেশ দাশ, মোঃ আব্দুল কাহার, মোঃ আব্দুল আলীম, মোঃ নেওয়াজ, মোঃ জুয়েল মিয়া, আব্দুস শাহীদ, মোঃ নাজিম।

বক্তারা বলেন, জগন্নাথপুর পৌর এলাকার ইসহাকপুর গ্রামের মোঃ শাহীনুর রহমানের ছেলে সাজ্জাদুর রহমান সামি একজন নিষ্পাপ ও ভদ্র নম্র প্রকৃতির ছেলে। সম্প্রতি যৌথ বাহিনী তাকে গ্রেফতার করে। পুরনো অস্ত্র গরু জবাই করার চুরি সামনে এনে তাকে ফাসানো হয়েছে বলে বক্তারা অভিযোগ করে বলেন, এভাবে একটি ছেলেকে কলঙ্কিত করা হয়েছে। বক্তারা তার জীবনটাকে কলুষিত না করার আহবান জানিয়ে বলেন, সঠিকভাবে তদন্ত করে আগামী ঈদুল ফিতরের আগে নিঃশর্তভাবে মুক্তি দিতে হবে।-বিজ্ঞপ্তি।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo