বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
উপশহরে গাছ নিধন : প্রকাশিত সংবাদের প্রতিবাদ দক্ষিণ সুরমা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান সামছুল ইসলাম টিটু হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ মোগলাবাজার থানা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী হতে চান সমাজসেবী চিনু আক্তার মে দিবস উপলক্ষে সিলেট জেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা সিলেটে ক্যারিয়ার হাব পাওয়ার্ড বাই ব্র্যাক-এর উদ্যোগে এমপ্লয়ার্স মিট-আপ সেশন অনুষ্ঠিত হলি ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি সিলেটের স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত এনসিপি দক্ষিণ সুরমা উপজেলা আহবায়ক কমিটির বাংলা নববর্ষের শুভেচ্ছা সিলেটে অনুষ্ঠিত হলো কবি ও বাচিকশিল্পী সালেহ আহমদ খসরুর একক কবিতাসন্ধ্যা প্রগতি উচ্চ বিদ্যালয়ে বৈশাখী মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বর্ষবরণ
সিলেট মহানগর কৃষক দলের খাদ্য সামগ্রী বিতরণ

সিলেট মহানগর কৃষক দলের খাদ্য সামগ্রী বিতরণ

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, দেশের জনগণের ভোটাধিকার হরণ করা হয়েছে। জনগণের অধিকার পুনরুদ্ধার করতে হলে গণতন্ত্রকে শক্তিশালী করতে হবে। বিএনপি এই লক্ষ্য বাস্তবায়নে বদ্ধপরিকর। তিনি আরো বলেন, দেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে হলে জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিতে হবে। আমরা শান্তিপূর্ণ উপায়ে জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করছি এবং ভবিষ্যতেও করব। যতদিন গণতন্ত্র প্রতিষ্ঠিত না হবে, ততদিন বিএনপি রাজপথে থাকবে।

তিনি শনিবার (২২ মার্চ) নগরীর ১৭নং ওয়ার্ডের লোহাপাড়া এলাকায় জাতীয়তাবাদী কৃষকদল সিলেট মহানগর আয়োজিত খাদ্য সামগ্রী বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

মহানগর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সিলেট মহানগর কৃষকদলের সভাপতি হুমায়ুন কবির শাহীনের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমানের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- মহানগর বিএনপির প্রকাশনা সম্পাদক দেওয়ান আরাফাত চৌধুরী জাকির।

উপস্থিত ছিলেন, মহানগর কৃষকদলের সহ-সভাপতি একেএম শাহজাহান, আব্দুল্লাহ আল মাহমুদ খাঁন, জাহাঙ্গীর আহমদ চৌধুরী, আনোয়ার হোসেন, তফজ্জুল হোসেন, সৈয়দ হাবিবুর রহমান ইলিয়াস, সুলমান আহমদ চৌধুরী, নুরুল ইসলাম, ছাদিকুর রহমান, যুগ্ম সম্পাদক সৈয়দ নোমান রশীদ, সাকিল আহমদ খাঁন, তাহের আলী সুমন, সৈয়দ মোস্তাক আহমদ, শফিক আহমদ চৌধুরী, উসমান গণি কাচন, হুমায়ুন রশীদ মুরাদ, সাংগঠনিক সম্পাদক রায়হান আহমদ, প্রচার সম্পাদক আবু বক্কর, দপ্তর সম্পাদক শেখ লুৎফুর রহমান, অর্থ সম্পাদক তফজ্জুল আলী, ক্রীড়া সম্পাদক মিনহাজ উদ্দিন, সমাজসেবা সম্পাদক শাহীন আহমদ, প্রকাশনা সম্পাদক সুফিয়ান আহমদ পাপ্পু, পল্লি উন্নয়ন সম্পাদক সেবুল আহমদ প্রমুখ।-বিজ্ঞপ্তি।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo