শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
দক্ষিণ সুরমা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান সামছুল ইসলাম টিটু হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ মোগলাবাজার থানা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী হতে চান সমাজসেবী চিনু আক্তার মে দিবস উপলক্ষে সিলেট জেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা সিলেটে ক্যারিয়ার হাব পাওয়ার্ড বাই ব্র্যাক-এর উদ্যোগে এমপ্লয়ার্স মিট-আপ সেশন অনুষ্ঠিত হলি ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি সিলেটের স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত এনসিপি দক্ষিণ সুরমা উপজেলা আহবায়ক কমিটির বাংলা নববর্ষের শুভেচ্ছা সিলেটে অনুষ্ঠিত হলো কবি ও বাচিকশিল্পী সালেহ আহমদ খসরুর একক কবিতাসন্ধ্যা প্রগতি উচ্চ বিদ্যালয়ে বৈশাখী মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বর্ষবরণ নববর্ষের শুভেচ্ছা জানালেন কাউন্সিলর পদপ্রার্থী আজহারুল ইসলাম মুমিন
সুরমা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন, আটক ২১

সুরমা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন, আটক ২১

সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জে সুরমা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সময় ২১ জনকে আটক করেছে সেনাবাহিনী। রোববার (২৩ মার্চ) সকালে দোয়ারাবাজার উপজেলায় নদীতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকদের বিরুদ্ধে দোয়ারাবাজার থানায় একটি মামলা হয়েছে। বিষয়টি নিশ্চিত ছাতক সেনা ক্যাম্পের ক্যাপ্টেন শোয়েব বিন আহমাদ।

জানা গেছে, সুরমা নদীর সোনাপুর এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছিল। এ সময় পাহারায় ছিল বালুখেকোদের একটি দল। বাধা দিলে গ্রামবাসীর ওপর হামলা চালায় তারা। এই চক্রের সদস্যরা প্রভাবশালী, তাই এলাকার কেউ কোনো কথা ভয়ে বলেন না। পরে এলাকাবাসী বিষয়টি সেনাবাহিনীকে জানালে রোববার সকাল ৭টায় নদীতে অভিযান চালায় ছাতক সেনা ক্যাম্প। অভিযানে নেতৃত্ব দেন ক্যাম্পের ক্যাপ্টেন সোয়েব।

তিনি জানান, সুরমা নদীর সোনাপুর এলাকায় বালু উত্তোলন করে স্থানীয়দের ঘরবাড়ি ও ফসলি জমি ভাঙনের হুমকিতে ফেলছে একটি চক্র- এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে রোববার ভোরে অভিযানে নামে সেনাবাহিনী। এ সময় ঘটনাস্থল থেকে ২১ জনকে আটক করা হয়। তাদের কাছ থেকে স্থানীয়ভাবে তৈরি ৫টি ড্রেজার মেশিন, ৪টি বাল্কহেড নৌকা ও ১ লাখ ২০ হাজার টাকা জব্দ করা হয়।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo