শনিবার, ১৮ Jul ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
অসুস্থ ফটো সাংবাদিক আব্দুল খালিকের শয্যাপাশে সিলেট জেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ আশেকানে আউলিয়া বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান বখতিয়ার আহমদ ইমরান সিলেটের নবাগত জেলা প্রশাসকের সাথে গ্রীণ ডিসএ্যাবল্ড ফাউন্ডেশনের সাক্ষাৎ ও মতবিনিময় সিলেটের বিশিষ্ট শিক্ষানুরাগী মনির উদ্দিন আহমদের জানাযা শুক্রবার বাদ জুম্মা মনির উদ্দিন আহমদের মৃত্যুতে মনির আহমদ একাডেমি প্রাইভেট ক্যাডেট কলেজ পরিবারের শোক প্রকাশ সৈয়দপুর শামসিয়া সমিতি লন্ডনের উ‌দ্যো‌গে লর্ড মেয়র, মেয়র ও কাউ‌ন্সিলার‌দেরকে সংবর্ধনা প্রদান পট পরিবর্তনের ম্যাজিক : আ. লীগের বেলাল এখন বিএনপি নেতা! সিলেট জেলা পূজা উদযাপন পরিষদের সম্মেলন সম্পন্ন নজরুল ইসলাম চৌধুরী সাবুল ও সৈয়দ বাবুল হোসেনকে ২৪নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে সংবর্ধনা প্রদান ব্র্যাক শিক্ষা কর্মসূচির উদ্যোগে জৈন্তাপুর উপজেলার প্রাথমিক বিদ্যালয়গুলোতে বৃক্ষরোপন কর্মসূচি
বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় নয়াসড়কে ইফতার বিতরণ

বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় নয়াসড়কে ইফতার বিতরণ

দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থ্যতা ও স্বৈরশাসন বিরোধী আন্দোলনে ও বিপ্লবে শহীদ, আহত ও নির্যাতিত সকল মানুষের জন্য দোয়া চেয়ে গরীব, অসহায় ও দুস্থদের মধ্যে ইফতার বিতরণ করা হয়েছে।

রোববার (২৩ মার্চ) বাদ আছর নগরীর নয়াসড়ক পেেয়ন্টে সিলেট মহানগর বিএনপির সদস্য ও ১৬ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান শিমুলের উদ্যোগে এই ইফতার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ সাফেক মাহবুব। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহানগর বিএনপির সিনিয়র সদস্য ওলিউর রহমান ডেনি, বিএনপি নেতা হাজী মিলাদ আহমদ, শাহ সাইদুর রহমান হিরু, বাবর আহমদ, মুফতি জাকির, লিমন আহমদ, সিলেট মহানগর যুবদলের সহ-সভাপতি হেদায়েত উল্লাহ হিরন, জুবায়ের আহমদ, সহ-সাধারণ সম্পাদক সাকি হাজারী, সিলেট মহানগর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইমাম উদ্দিন রুজেল, ১৬ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহবায়ক নাজিম উদ্দিন, সুহেল আহমদ, কোতোয়ালি থানা বিএনপির সদস্য বদরুল ইসলাম নজরুল, ১৭নং ওয়ার্ড বিএনপির যুগ্ম সম্পাদক সুহেল মিয়া, ১৬নং ওয়ার্ড বিএনপির দপ্তর সম্পাদক শহিদুল ইসলাম, শাকিল আহমদ প্রমুখ।-বিজ্ঞপ্তি।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo