মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
সিলেট মহানগর যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি সম্রাট, সাধারণ সম্পাদক দিনার সিলেট জেলা যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি মকসুদ, সাধারণ সম্পাদক টিপু শ্রুতি লেখকের দায়িত্ব পালন করে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে পল্লব : অচিনপুরী মেজরটিলায় পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস ইসলামপুর’ ক্যাম্পেইনও ডিজিটাল সেলফ সার্ভিস সেন্টারের উদ্বোধন সিলেট মেট্রোপলিটন চেম্বারে ফায়ার লাইসেন্স নবায়ন ও সেফটি প্ল্যান সংক্রান্ত জটিলতা নিরসনে মতবিনিময় সিলেটে যুক্তরাজ্যগামী শিক্ষার্থীদের নিয়ে এএইচ জেড এসোসিয়েট এর প্রি-ডিপারচার প্রোগ্রাম অনুষ্ঠিত কালারফুল সিলেটের ২য় বর্ষপূর্তি উপলক্ষে ‘সিলেট হেরিটেজ আর্ট ২০২৬’ অনুষ্ঠিত সিলেটের জিডিএফ’র প্রতিষ্ঠাতা রজব আলী খানের মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় প্রতিবন্ধী ফোরামের সাবেক সভাপতি রজব আলী খানের মৃত্যুবার্ষিকী শনিবার জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের ভূমিকা অবিস্মরণীয় : এম এ মালিক
ড. মিজানুর রহমান আজহারির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সাংবাদিক বুলবুল

ড. মিজানুর রহমান আজহারির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সাংবাদিক বুলবুল

জনপ্রিয় ইসলামি আলোচক ড. মিজানুর রহমান আজহারির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন, এশিয়ান টেলিভিশনের স্টাফ রিপোর্টার, দৈনিক আমার সংবাদ ও দি ডেইলি পোস্ট পত্রিকার সিলেট ব্যুরো প্রধান রোটারিয়ান শাহজাহান সেলিম বুলবুল পিএইচএফ। সোমবার (২৪ মার্চ) সকালে সৌদি আরবে পবিত্র কাবা শরিফের নিকটবর্তী একটি হোটেলে ড. আজহারির সাথে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন এবিএম গ্রুপের চেয়ারম্যান, সমাজসেবী শিল্পপতি রোটারিয়ান আতাউল করিম সেলিম, দেইয়ার মাকাহ ট্রাভেলস অ্যান্ড ট্যুরিজম ইন্টারন্যাশনাল এর চেয়ারম্যান সমাজসেবী মারুফ আহমেদ, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবী দেলোয়ার হোসেন বাবুল ।


সৌজন্য সাক্ষাৎ পর্বে মাওলানা ড. মিজানুর রহমান আজহারি বলেন, রমজানের শেষ ১০ দিন নাজাত আল্লাহ পাকের অনুগ্রহ ও ক্ষমা পেতে হলে আমাদেরকে বেশি করে নফল এবাদত করতে হবে। দেশে শান্তি ও অগ্রগতির জন্য বেশী করে আল্লাহ পাকের দরবারে দোয়া করার পাশাপাশি, ধর্মীয় বিধান মেনে সাম্য, মুক্ত-স্বাধীন একটি মানবিক বাংলাদেশ গড়ে তুলতে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে। দেশে যখন পরিপূর্ণ ভাবে মানুষ মানুষকে সন্মান করবে, তখনই মানুষের সকল অধিকার নিশ্চিত হবে। তিনি আরও বলেন আলোকিত প্রজন্ম গড়ার লক্ষ্যে ইনটিগ্রেটেড মাদ্রাসা, ইংলিশ মিডিয়াম স্কুল ব্লেনডেড উইথ ইসলামিক কারিকুলাম, সিরাহ মিউজিয়ামসহ বহুমুখী শিক্ষা কার্যক্রমই দেশব্যাপি পরিচালনার লক্ষ্যে হাসানাহ ফাউন্ডেশন প্রতিষ্ঠার কথা ঘোষণা দিয়েছি। এই ফাউন্ডেশনের মাধ্যমে সারাদেশে আমাদের কার্যক্রম শুরু হবে। বিজ্ঞপ্তি

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo