বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
উপশহরে গাছ নিধন : প্রকাশিত সংবাদের প্রতিবাদ দক্ষিণ সুরমা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান সামছুল ইসলাম টিটু হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ মোগলাবাজার থানা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী হতে চান সমাজসেবী চিনু আক্তার মে দিবস উপলক্ষে সিলেট জেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা সিলেটে ক্যারিয়ার হাব পাওয়ার্ড বাই ব্র্যাক-এর উদ্যোগে এমপ্লয়ার্স মিট-আপ সেশন অনুষ্ঠিত হলি ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি সিলেটের স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত এনসিপি দক্ষিণ সুরমা উপজেলা আহবায়ক কমিটির বাংলা নববর্ষের শুভেচ্ছা সিলেটে অনুষ্ঠিত হলো কবি ও বাচিকশিল্পী সালেহ আহমদ খসরুর একক কবিতাসন্ধ্যা প্রগতি উচ্চ বিদ্যালয়ে বৈশাখী মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বর্ষবরণ
এমইউ’তে ইমার্জেন্সি ক্রাইসিস রেসপন্স ইউনিট ও ফায়ার সার্ভিসের উদ্যোগে প্রশিক্ষণ কর্মশালা

এমইউ’তে ইমার্জেন্সি ক্রাইসিস রেসপন্স ইউনিট ও ফায়ার সার্ভিসের উদ্যোগে প্রশিক্ষণ কর্মশালা

নিউজ মিরর ডেস্ক
মেট্রোপলিটন ইউনিভার্সিটি ক্যাম্পাসেে ইমার্জেন্সি ক্রাইসিস রেসপন্স ইউনিট (ECRU) এবং বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, সিলেট-এর যৌথ উদ্যোগে অগ্নি নিরাপত্তা ও দুর্যোগ মোকাবিলা প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। প্রশিক্ষণের মূল লক্ষ্য ছিল অংশগ্রহণকারীদের অগ্নিকাণ্ড প্রতিরোধ, দুর্যোগ ব্যবস্থাপনা এবং জরুরি পরিস্থিতিতে সঠিক সিদ্ধান্ত নেওয়ার বিষয়ে সচেতন করা।

প্রশিক্ষণটি পরিচালনা করেন সিলেট জেলা ফায়ার সার্ভিসের ইনচার্জ ও তালতলা ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার বেলাল হোসেন। তিনি তাঁর ২১ বছরের চাকরি জীবনে ২১,০০০-এর বেশি অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণের অভিজ্ঞতা থেকে প্রশিক্ষণার্থীদের অগ্নি নির্বাপণের মূল কারণ ও প্রতিরোধমূলক ব্যবস্থাগুলো ব্যাখ্যা করেন।

তিনি উল্লেখ করেন যে, বাংলাদেশে অগ্নিকাণ্ডের প্রধান কারণ ইলেকট্রিক শক সার্কিট। এছাড়া, তিনি ভূমিকম্পের কারণ, ভূমিকম্পের আগে, চলাকালীন ও পরে করণীয় বিষয়গুলো নিয়েও বিস্তারিত আলোচনা করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ECRU-এর উপদেষ্টা ও মেট্রোপলিটন ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন অনুষদের প্রধান মেজর ড. তোফায়েল আহমেদ। প্রশিক্ষণ শেষে সনদ বিতরণকালে তিনি ECRU-এর উদ্যোগকে অত্যন্ত সময়োপযোগী বলে প্রশংসা করেন এবং ভবিষ্যতে ECRU-এর অন্যান্য কার্যক্রমে দিকনির্দেশনা দেওয়ার আশ্বাস দেন।

অনুষ্ঠানে এসময় আরও উপস্থিত ছিলেন মেট্রোপলিটন ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক, ব্যবসায় প্রশাসন অনুষদ, মোহাম্মদ সাইদুর রহমান পলাশ। ইমার্জেন্সি ক্রাইসিস রেসপন্স ইউনিট ডিরেক্টর অফ কো-অর্ডিনেশন মোঃ তানভীর হায়দার চয়ন, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অফ কো-অর্ডিনেশন রাফাত আহমদ চৌধুরী।

ইমার্জেন্সি ক্রাইসিস রেসপন্স ইউনিট (ECRU) বাংলাদেশে দুর্যোগ প্রস্তুতি ও মোকাবিলার সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে এই ধরনের প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা অব্যাহত রাখবে।

আরও তথ্যের জন্য যোগাযোগ করুন:
ইমার্জেন্সি ক্রাইসিস রেসপন্স ইউনিট (ECRU)
ইমেইল: ecrucentral2024.bd@gmail.com
ফোন: 01939-901286

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo