বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
উপশহরে গাছ নিধন : প্রকাশিত সংবাদের প্রতিবাদ দক্ষিণ সুরমা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান সামছুল ইসলাম টিটু হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ মোগলাবাজার থানা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী হতে চান সমাজসেবী চিনু আক্তার মে দিবস উপলক্ষে সিলেট জেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা সিলেটে ক্যারিয়ার হাব পাওয়ার্ড বাই ব্র্যাক-এর উদ্যোগে এমপ্লয়ার্স মিট-আপ সেশন অনুষ্ঠিত হলি ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি সিলেটের স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত এনসিপি দক্ষিণ সুরমা উপজেলা আহবায়ক কমিটির বাংলা নববর্ষের শুভেচ্ছা সিলেটে অনুষ্ঠিত হলো কবি ও বাচিকশিল্পী সালেহ আহমদ খসরুর একক কবিতাসন্ধ্যা প্রগতি উচ্চ বিদ্যালয়ে বৈশাখী মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বর্ষবরণ
জাফলংয়ে টাস্কফোর্সের অভিযান হলেও চাঁদাবাজ চক্র অধরা

জাফলংয়ে টাস্কফোর্সের অভিযান হলেও চাঁদাবাজ চক্র অধরা

নিজস্ব প্রতিবেদক
সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ের প্রতিবেশ সংকটাপন্ন এলাকা (ইসিএ) থেকে রাতের আধারে অবৈধভাবে যন্ত্র দানব দিয়ে পাথর উত্তোলনের দায়ে টাস্কফোর্সের অভিযান পরিচালনা করা হয়েছে। সোমবার (২৪ এ মার্চ) সকাল থেকে জাফলংয়ের জুমপাড় এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

গোয়াইনঘাটের সহকারি কমিশনার (ভূমি) মো. সাইদুল ইসলামের নেতৃত্বে জাফলংয়ের জুমপাড় এলাকায় এ অভিযান চলে। অভিযানে অবৈধভাবে পাহাড় ও ফসলি জমি কেটে পাথর উত্তোলনের দায়ে ৪ টি এক্সেভেটরসহ ২০টি শেলু মেশিন ধ্বংস করাসহ একটি এক্সেভেটর জব্দ করা হয়। পাথর খেকো ও চাঁদাবাজ চক্রের সদস্যরা অধরা। এই চক্রের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হলে এরা ফের শুরু করবে অবৈধভাবে যন্ত্র দানব দিয়ে পাথর উত্তোলন।

গত ৫ আগস্টের পর থেকে আওয়ামী লীগ চক্রকে সরিয়ে বিএনপির একটি শক্তিশালী চক্র পাথর উত্তোলন ও চাঁদাবাজি শুরু করে। এদের সাথে রয়েছে আওয়ামী লীগের চাঁদাবাজরাও। জাফলংয়ের প্রতিবেশ সংকটাপন্ন এলাকা (ইসিএ) থেকে রাতের আধারে পূর্ব জাফলং ইউনিয়ন বিএনপির সভাপতি আমজাদ বক্স ও উপজেলা যুবদল নেতা জাহিদ খানের নেতৃত্বে বেপরোয়া লুটপাট ও চাঁদাবাজি করে চলেছে আওয়ামী লীগের সবেদ ড্রাইভার সিন্ডিকেট।

টাস্কফোর্সের অভিযান পরিচালনা করে ৪ টি এক্সেভেটরসহ ২০টি শেলু মেশিন ধ্বংস করাসহ একটি এক্সেভেটর জব্দ করা হয়েছে। কিন্তু এই চক্রের বিরুদ্ধে কোন আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এই চক্রের এককজন সদস্য ৫ আগস্টের পর আঙ্গল ফুলে কলা গাছ। রহস্যজনক কারণে দলীয়ভাবে কোন ব্যবস্থা নেওয়া হচ্ছে না। ফলে এই চক্রের সদস্যরা বেপরোয়া।

এ সময় পরিবেশ অধিদপ্তর সিলেটের সহকারি পরিচালক মো. বদরুল হুদাসহ পুলিশ ও র‍্যাবের সদস্যরা অভিযানে অংশ নেন।

অভিযানে নেতৃত্ব দেওয়া গোয়াইনঘাটের সহকারি কমিশনার (ভূমি) মো. সাইদুল ইসলাম জানান, জাফলংয়ের ইসিএ জোন এর জুমপাড় এলাকায় অবৈধভাবে যন্ত্রদানব দ্বারা পাথর উত্তোলন করা হচ্ছে, এমন সংবাদ পেয়ে টাস্কফোর্স গঠন করে অভিযান চালানো হয়েছে। অভিযানে বেঁরিবাধ রক্ষায় বল্লাঘাট থেকে শুরু করে অনেকগুলো গর্তের পাথর তোলার ৪ টি এক্সেভেটরসহ ২০টি শেলু মেশিন ধ্বংস করাসহ একটি এক্সেভেটর জব্দ করা হয়। এ সময় গর্তের মালিকদের পাথর উত্তোলন বন্ধ করাসহ বিভিন্ন বিষয়ে সতর্ক করা হয়।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo