শুক্রবার, ১২ Jun ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
দোকানপাট খোলার সময়সূচি বৃদ্ধি করায় প্রধানমন্ত্রী ও জ্বালানি মন্ত্রীকে বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলার কৃতজ্ঞতা বিসিবি পরিচালক কাইয়ুম চৌধুরীকে আইডিয়াল যুব ক্রীড়া সমাজ কল্যাণ সংস্থা প্রশিক্ষণ কেন্দ্রের অভিনন্দন সিলেটে চা শ্রমিকদের মধ্যে ব্যাটারী চালিত রিক্সা মালিক শ্রমিক ঐক্য পরিষদের খাদ্য সামগ্রী বিতরণ সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি মুন্না, সম্পাদক পাভেল দরগাহ মহল্লার দর্শনদেউড়ি ও ঝরণারপাড় এলাকা পরিদর্শনে সিসিকের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী সিলেটের দক্ষিণ সুরমার বিশিষ্ট সালিশী ব্যক্তিত্ব মখন মিয়ার ইন্তেকাল, দাফন সম্পন্ন মব সৃষ্টি করে সরকারের ভাবমূর্তি বিনষ্টের চেষ্টা করছে আওয়ামী দোসররা: ইমদাদ হোসেন চৌধুরী সিলেট দরগা মহল্লায় মরহুম মাওলানা মছদ্দর আলী ফাউন্ডেশনের কোরবানী গোশত বিতরণ দুর্বৃত্তের হামলায় আহত ব্যবসায়ীর শয্যাপাশে দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখার নেতৃবৃন্দ জৈন্তাপুর উপজেলা তাঁতীদলের আহবায়ক কমিটি গঠন
অসহায় ও দুস্থদের মাঝে সিলেট জেলা ও মহানগর ব্যবসায়ী দলের ইফতার বিতরণ

অসহায় ও দুস্থদের মাঝে সিলেট জেলা ও মহানগর ব্যবসায়ী দলের ইফতার বিতরণ

বাংলাদেশ জাতীয়তাবাদী ব্যবসায়ী দল সিলেট জেলা ও মহানগর শাখার উদ্যোগে বিএনপি চেযারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় গরীব, অসহায় ও দুস্থদের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২৫ মার্চ) নগরীর আম্বরখানা এলাকায় এই ইফতার বিতরণ করা হয়।

সিলেট জেলা ব্যবসায়ী দলের সভাপতি শোয়েব আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ব্যবসায়ী দলের কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি ও সিলেট মহানগর বিএনপির সহ-সভাপতি ছাদিকুর রহমান ছাদিক।

সিলেট জেলা ব্যবসায়ী দলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম চঞ্চল ও মহানগর ব্যবসায়ী দলের সাধারণ সম্পাদক মিজানুর রহমান ভূঁইয়া এর যৌথ পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির তাঁতী বিষয়ক সম্পাদক আব্দুল মালেক, জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক অর্জন ঘোষ, ব্যবসায়ী দল সিলেট বিভাগীয় সভাপতি শামসুল আলম, সিলেট মহানগর ব্যবসায়ী দলের সভাপতি শামীম আহমদ, বিশিষ্ট সাংবাদিক বদরুল রহমান বাবর, বিশিষ্ট শ্রমিকনেতা আলী আহমদ আলী, বিএনপির নেতা রফিক আহমদ, ৩৬নং ওয়ার্ড ব্যবসায়ী দলের সভাপতি মো. সালাউদ্দিন, সিলেট জেলা শ্রমিকদলের প্রচার সম্পাদক মইনুল ইসলাম অপু চৌধুরী, মহানগর কৃষকদলের জলবায়ু বিষয়ক সম্পাদক আব্দুর রহিম, মহানগর কৃষকদলের কুঁটিরশিল্প বিষয়ক সম্পাদক আব্দুন নূর, সিলেট বিভাগীয় শ্রমিকদলের সানুর আহমদ, ব্যবসায়ীদল নেতা চাঁন মিয়া, বিমানবন্দর থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আব্দুল আহাদ।

ইফতার বিতরণ অনুষ্ঠানে বক্তারা বলেন, বিএনপির জন্মই হয়েছে গণমানুষের রাজনীতি করা জন্য। বিএনপি এদেশের নানা মত ও পথের মানুষ জাতীয়তাবাদী পতাকাতলে ঐক্যবদ্ধ করেছে। স্বৈরশাসনসহ নানা সময়ে বিএনপি দেশের মানুষের ন্যায়সঙ্গত অধিকার আদায়ে প্রতিকূল পরিবেশেও সংগ্রাম করে গেছে। বক্তারা বলেন, ব্যবসায়ী দলের লক্ষ্য হলো দেশের সকল ব্যবসায়ীদের একই প্লাটফর্মে নিয়ে এসে ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা ও দেশের উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখা। তারা সকল স্তরের ব্যবসায়ীদের জাতীয়তাবাদী পতাকাতলে ঐক্য করার কাজকে আরো গতিশীল করার আহবান জানান।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন আরব আলী, সদর থানা ব্যবসায়ী দল নেতা আজাদ মিয়া, আলী আকবর, আবু বক্কর সিদ্দেক, দক্ষিণ সুরমা ব্যবসায়ী দলের সভাপতি রিপন আহমদ, সাধারণ সম্পাদক শামীম আহমদ, কামাল উদ্দিন তপাদার, জৈন্তাপুর উপজেলার মনু মিয়া, সমাজকর্মী খান রাশেদ, ছাত্রদল নেতা নাঈম ইকবাল চৌধুরী, সাহেদ আহমদ, সেকু আহমদ সেকু,  প্রমুখ। -বিজ্ঞপ্তি

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo