মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
সিলেট মহানগর যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি সম্রাট, সাধারণ সম্পাদক দিনার সিলেট জেলা যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি মকসুদ, সাধারণ সম্পাদক টিপু শ্রুতি লেখকের দায়িত্ব পালন করে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে পল্লব : অচিনপুরী মেজরটিলায় পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস ইসলামপুর’ ক্যাম্পেইনও ডিজিটাল সেলফ সার্ভিস সেন্টারের উদ্বোধন সিলেট মেট্রোপলিটন চেম্বারে ফায়ার লাইসেন্স নবায়ন ও সেফটি প্ল্যান সংক্রান্ত জটিলতা নিরসনে মতবিনিময় সিলেটে যুক্তরাজ্যগামী শিক্ষার্থীদের নিয়ে এএইচ জেড এসোসিয়েট এর প্রি-ডিপারচার প্রোগ্রাম অনুষ্ঠিত কালারফুল সিলেটের ২য় বর্ষপূর্তি উপলক্ষে ‘সিলেট হেরিটেজ আর্ট ২০২৬’ অনুষ্ঠিত সিলেটের জিডিএফ’র প্রতিষ্ঠাতা রজব আলী খানের মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় প্রতিবন্ধী ফোরামের সাবেক সভাপতি রজব আলী খানের মৃত্যুবার্ষিকী শনিবার জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের ভূমিকা অবিস্মরণীয় : এম এ মালিক
সিলেটে পুলিশের ভ্যান থেকে ছিনিয়ে নেওয়া আসামি ফের গ্রেফতার

সিলেটে পুলিশের ভ্যান থেকে ছিনিয়ে নেওয়া আসামি ফের গ্রেফতার

নিউজ মিরর ডেস্ক
সিলেটে পুলিশের ভ্যান থেকে ছিনিয়ে নেওয়া আসামিকে ফের গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২৪ মার্চ) দিনগত রাতে সিলেট নগরীর কুমারপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। গ্রেফতার আসামির নাম সুমন আহমদ। তিনি কুমারপাড়া এলাকার বাসিন্দা। নগরীর শাহী ঈদগাহ এলাকার একটি মারামারি ঘটনায় করা মামলায় আসামি ছিলেন সুমন।

পুলিশ জানায়, সোমবার রাত ১০টার দিকে নগরীর কুমারপাড়া এলাকা থেকে সুমনকে গ্রেফতার করে কোতোয়ালি থানা পুলিশ। এসময় আসামির পরিচিতজন ও বন্ধু-বান্ধব বাধা দেন। একপর্যায়ে তারা আসামিকে পুলিশের ভ্যান থেকে নামিয়ে নিয়ে যান। পরে অতিরিক্ত পুলিশ নিয়ে অভিযান চালিয়ে ফের তাকে গ্রেফতার করা হয়।

সিলেট মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক বলেন, আসামি সুমনকে গ্রেফতার করে নিয়ে আসার সময় কিছু লোক বাধা দেন। পরে তাকে আবার গ্রেফতার করা হয়েছে।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo