শনিবার, ১৮ Jul ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
অসুস্থ ফটো সাংবাদিক আব্দুল খালিকের শয্যাপাশে সিলেট জেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ আশেকানে আউলিয়া বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান বখতিয়ার আহমদ ইমরান সিলেটের নবাগত জেলা প্রশাসকের সাথে গ্রীণ ডিসএ্যাবল্ড ফাউন্ডেশনের সাক্ষাৎ ও মতবিনিময় সিলেটের বিশিষ্ট শিক্ষানুরাগী মনির উদ্দিন আহমদের জানাযা শুক্রবার বাদ জুম্মা মনির উদ্দিন আহমদের মৃত্যুতে মনির আহমদ একাডেমি প্রাইভেট ক্যাডেট কলেজ পরিবারের শোক প্রকাশ সৈয়দপুর শামসিয়া সমিতি লন্ডনের উ‌দ্যো‌গে লর্ড মেয়র, মেয়র ও কাউ‌ন্সিলার‌দেরকে সংবর্ধনা প্রদান পট পরিবর্তনের ম্যাজিক : আ. লীগের বেলাল এখন বিএনপি নেতা! সিলেট জেলা পূজা উদযাপন পরিষদের সম্মেলন সম্পন্ন নজরুল ইসলাম চৌধুরী সাবুল ও সৈয়দ বাবুল হোসেনকে ২৪নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে সংবর্ধনা প্রদান ব্র্যাক শিক্ষা কর্মসূচির উদ্যোগে জৈন্তাপুর উপজেলার প্রাথমিক বিদ্যালয়গুলোতে বৃক্ষরোপন কর্মসূচি
সিলেটে সেনাবাহিনীর পৃথক অভিযানে গরুর মাংস ও চিনি আটক

সিলেটে সেনাবাহিনীর পৃথক অভিযানে গরুর মাংস ও চিনি আটক

নিউজ মিরর ডেস্ক
সেনাবাহিনীর পৃথক অভিযানে সিলেটের জৈন্তাপুর ও গোয়াইনঘাট উপজেলা থেকে ভারতীয় ফ্রোজেন গরুর মাংস ও চিনি আটক করা হয়েছে। তবে উক্ত ঘটনায় কাউকে গ্রেফতার করা সম্ভব হয় নি।

মঙ্গলবার (২৫শে মার্চ) সকাল ১০ ঘটিকায় জৈন্তাপুর উপজেলা হরিপুর গ্যাসফিল্ড সেনাক্যাম্পের ইনফেনট্রি রেজিমেন্ট ২৭বীর ইউনিটের ক্যাপ্টেন মাহমুদ- বিন মাহফুজ- সাইফ এর নেতৃত্বে সেনা টহলটিম গোয়াইনঘাট উপজেলার রাধানগর এলাকার অভিযান চালিয়ে ৪৫ কার্টুন ফ্রোজেন গরুর মাংস উদ্ধার করে।

পরে সেনা টহলটিম জৈন্তাপুর উপজেলার হরিপুর বালিপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৭০ বস্তা ভারতীয় চিনি উদ্ধার করে।

সেনাক্যাম্প সূত্রে জানা যায়, আটককৃত ভারতীয় গরুর মাংস সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)র নিকট ও ৭০ বস্তা ভারতীয় চিনি জৈন্তাপুর মডেল থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান। তিনি জানান, উক্ত ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo