বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১১:২৯ অপরাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
গোলাপগঞ্জ থানায় ঘুষ বাণিজ্য ও অনিয়ম : ওসি ছাবেদ ও এসআই শংকরের বিরুদ্ধে পুলিশ সুপারের কাছে অভিযোগ প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও তীব্র নিন্দা সিসিকের নির্বাহী প্রকৌশলী অংশুমান ভট্টাচার্যকে নিয়ে অপপ্রচার : তীব্র নিন্দা ও প্রতিবাদ সিসিক প্রকৌশলী দেবুর বিরুদ্ধে অপপ্রচারের নিন্দা ও প্রতিবাদ ভূয়া কাগজে স্পেনের স্বপ্ন দেখিয়ে ৪৮ লাখ টাকা আত্মসাৎ: প্রতারক ফরহাদের বিরুদ্ধে অভিযোগ লামাবাজারে অপরাধ নিয়ন্ত্রণে এসআই মাইনুলের শক্ত অবস্থান এআই দিয়ে ছবি বানিয়ে জেলা যুবদলের সভাপতি মকসুদের বিরুদ্ধে অপপ্রচার! সিসিকের বাছিত সিন্ডিকেট : প্রশাসনিক পদক্ষেপ নিচ্ছেন না সংশ্লিষ্টরা! সিলেটে সাংবাদিকের নিরাপত্তা নিয়ে শঙ্কা, থানায় জিডি ওসমানী মেডিকেলের মুদ্রণসামগ্রী ক্রয়ের দরপত্রে বড় ধরনের অনিয়ম!
ওসমানীনগর হেল্প অর্গানাইজেশান ইউকে’র খাদ্য সামগ্রী বিতরণ

ওসমানীনগর হেল্প অর্গানাইজেশান ইউকে’র খাদ্য সামগ্রী বিতরণ

ওসমানীনগর হেল্প অর্গানাইজেশন (ইউ.কে.)’র উদ্যোগে এবং গণঅধিকার পরিষদ ওসমানীনগর উপজেলার সার্বিক ব্যবস্থাপনায় পবিত্র মাহে রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে গরীব ও অসহায়দের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (২৫ মার্চ) ওসমানীনগর উপজেলার সবক’টি ইউনিয়নে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। প্রথক খাদ্যসামগ্রী বিতরণকালে বাংলাদেশ যুব অধিকার পরিষদ ওসমানীনগর উপজেলা সাবেক আহবায়ক রেজা সিদ্দিকী, হাফিজ মুহিবুর রহমান, এজাজুল ইসলাম এজাজ সহ বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় মুরুব্বিয়ান উপস্থিত ছিলেন।

খাদ্য সামগ্রী বিতরণকালে বক্তারা বলেন, ওসমানীনগর উপজেলার গরীব ও অসহায় মানুসের কষ্ট লাঘবে কাজ করছেন ওসমানীনগর হেল্প অর্গানাইজেশন (ইউ.কে.)’র প্রতিষ্ঠাতা ও সিলেট-২ আসনে গণঅধিকার পরিষদের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী জামান সিদ্দিকী এবং অর্গানাইজেশনের সাধারণ সম্পাদক বিশিষ্ট সমাজসেবক এমলাক মিয়া। সমাজের অসহায় মেহনতী মানুষের জন্য তাদের গ্রহীত এই নেক কাজ অত্যন্ত প্রশংসনীয়। এর মাধ্যমে অনেক অসহায় ও দরিদ্র মানুষ উপকৃত হচ্ছেন। বক্তারা এ ধরনের মহতী কাজে সমাজের বিত্তবানসহ অন্যান্য সংগঠনগুলোকেও এগিয়ে আসার আহবান জানান।-বিজ্ঞপ্তি

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo