সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
সিলেট মহানগর যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি সম্রাট, সাধারণ সম্পাদক দিনার সিলেট জেলা যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি মকসুদ, সাধারণ সম্পাদক টিপু শ্রুতি লেখকের দায়িত্ব পালন করে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে পল্লব : অচিনপুরী মেজরটিলায় পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস ইসলামপুর’ ক্যাম্পেইনও ডিজিটাল সেলফ সার্ভিস সেন্টারের উদ্বোধন সিলেট মেট্রোপলিটন চেম্বারে ফায়ার লাইসেন্স নবায়ন ও সেফটি প্ল্যান সংক্রান্ত জটিলতা নিরসনে মতবিনিময় সিলেটে যুক্তরাজ্যগামী শিক্ষার্থীদের নিয়ে এএইচ জেড এসোসিয়েট এর প্রি-ডিপারচার প্রোগ্রাম অনুষ্ঠিত কালারফুল সিলেটের ২য় বর্ষপূর্তি উপলক্ষে ‘সিলেট হেরিটেজ আর্ট ২০২৬’ অনুষ্ঠিত সিলেটের জিডিএফ’র প্রতিষ্ঠাতা রজব আলী খানের মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় প্রতিবন্ধী ফোরামের সাবেক সভাপতি রজব আলী খানের মৃত্যুবার্ষিকী শনিবার জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের ভূমিকা অবিস্মরণীয় : এম এ মালিক
গাজায় ইসরাইলি হামলায় শিশুসহ নিহত ৬২

গাজায় ইসরাইলি হামলায় শিশুসহ নিহত ৬২

আন্তর্জাতিক ডেস্ক

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলি বিমান হামলায় কমপক্ষে ৩৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। ফলে ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরাইলের গণহত্যায় নিহতের সংখ্যা বেড়ে ৫০ হাজার ১৪৪ জনে পৌঁছেছে।

মঙ্গলবার (২৫ মার্চ) বিকেলে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ইসরাইলি হামলায় কমপক্ষে ৬২ জন নিহত হয়েছেন। হাসপাতাল সূত্রের তথ্য অনুসারে, রাতভর হামলায় সাত শিশুসহ কমপক্ষে ২৩ জন নিহত হয়েছেন।

বিবৃতিতে বলা হয়েছে, আরো ২৯৬ জন আহত ব্যক্তিকে হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে, যার ফলে ইসরাইলের আক্রমণে আহতের সংখ্যা এক লাখ ১৩ হাজার ৭০৪ জনে দাঁড়িয়েছে।

এতে আরো বলা হয়েছে, ‘অনেক ভুক্তভোগী এখনো ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়ে আছেন। উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না।’

এদিকে গাজার সরকারি মিডিয়া অফিস নিহতের সংখ্যা ৬১ হাজার ৭০০ জনেরও বেশি আপডেট করে জানিয়েছে, ধ্বংসস্তূপের নিচে নিখোঁজ হাজার হাজার ফিলিস্তিনিকে মৃত বলে ধরে নেয়া হচ্ছে।

জানুয়ারিতে যুদ্ধবিরতি ও বন্দী বিনিময় চুক্তি কার্যকর হওয়া সত্ত্বেও ১৮ মার্চ গাজা উপত্যকায় ইসরাইলি সেনাবাহিনী আকস্মিক বিমান হামলা চালায়। ফলে প্রায় ৮০০ জন নিহত এবং এক হাজার ৬০০ জনেরও বেশি আহত হন।

গত নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের জন্য ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও তার সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। এছাড়াও গাজায় যুদ্ধের জন্য আন্তর্জাতিক বিচার আদালত ইসরাইলের বিরুদ্ধে গণহত্যা মামলাও করেছে।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo