বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১১:২০ অপরাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
গোলাপগঞ্জ থানায় ঘুষ বাণিজ্য ও অনিয়ম : ওসি ছাবেদ ও এসআই শংকরের বিরুদ্ধে পুলিশ সুপারের কাছে অভিযোগ প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও তীব্র নিন্দা সিসিকের নির্বাহী প্রকৌশলী অংশুমান ভট্টাচার্যকে নিয়ে অপপ্রচার : তীব্র নিন্দা ও প্রতিবাদ সিসিক প্রকৌশলী দেবুর বিরুদ্ধে অপপ্রচারের নিন্দা ও প্রতিবাদ ভূয়া কাগজে স্পেনের স্বপ্ন দেখিয়ে ৪৮ লাখ টাকা আত্মসাৎ: প্রতারক ফরহাদের বিরুদ্ধে অভিযোগ লামাবাজারে অপরাধ নিয়ন্ত্রণে এসআই মাইনুলের শক্ত অবস্থান এআই দিয়ে ছবি বানিয়ে জেলা যুবদলের সভাপতি মকসুদের বিরুদ্ধে অপপ্রচার! সিসিকের বাছিত সিন্ডিকেট : প্রশাসনিক পদক্ষেপ নিচ্ছেন না সংশ্লিষ্টরা! সিলেটে সাংবাদিকের নিরাপত্তা নিয়ে শঙ্কা, থানায় জিডি ওসমানী মেডিকেলের মুদ্রণসামগ্রী ক্রয়ের দরপত্রে বড় ধরনের অনিয়ম!
পায়রা সমাজকল্যাণ সংঘের সহীহ ক্বেরাত ও নামাজ শিক্ষা প্রশিক্ষণের সনদ বিতরণ

পায়রা সমাজকল্যাণ সংঘের সহীহ ক্বেরাত ও নামাজ শিক্ষা প্রশিক্ষণের সনদ বিতরণ

সিলেট নগরীর দরগা মহল্লাস্থ পায়রা সমাজকল্যাণ সংঘের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে মাসব্যাপী সহীহ ক্বেরাত ও নামাজ শিক্ষা প্রশিক্ষণের সমাপনী, পুরস্কার ও সনদ বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

বুধবার (২৬ মার্চ) বিকেলে দরগাহ মহল্লাস্থ সংঘের কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। পায়রা সমাজকল্যাণ সংঘের সিনিয়র সহ সভাপতি জাহাঙ্গীর আহমদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুর রহমান দুদু’র পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন যুগ্ম সাধারণ সম্পাদক রিপন আহমদ, কোষাধ্যক্ষ নিয়াজ মোঃ আজিজুল করিম, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক নাজমুল হক তারেক, সদস্য সাহাব আহমদ, মাহফুজুল আহমদ শাকিল, সহীহ ক্বেরাত ও নামাজ শিক্ষার সার্বিক বিষয়ে বক্তব্য রাখেন প্রশিক্ষক মাওলানা আলমগীর হোসেন। অনুষ্ঠানে শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার ও সনদ বিতরণ করেন পায়রা সমাজকল্যাণ সংঘের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, মুসলিম উম্মাহর জন্য মহাগ্রন্থ আল কোরআন সহিহ-শুদ্ধ করে পড়া অত্যন্ত জরুরী। কারন তিলাওয়াতে কুরআনের অর্থের পবির্তন হলে নামাজ সহীহ শুদ্ধ হবে না। তাই কুরআন বিশুদ্ধভাবে তেলাওয়াত শেখা সবার জন্য আবশ্যক। বক্তারা বলেন, কুরআন নাযিলের মাসে পায়রা সমাজকল্যাণ সংঘের সহীহ ক্বেরাত ও নামাজ শিক্ষা প্রশিক্ষণের উদ্যোগ মহতী ও প্রশংসনীয়। বক্তারা বলেন, কুরআন নাজিলের এ বরকতময় মাসে অল্প সময় মেহনত করলেই কুরআন শিক্ষা করা সম্ভব। বক্তারা এ সংঘের মতো অন্যান্য সংগঠন ও প্রতিষ্ঠানকে সহিহ ও বিশুদ্ধভাবে কুরআনের শিক্ষা প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণের আহবান জানান। বিজ্ঞপ্তি

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo