বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১১:২০ অপরাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
গোলাপগঞ্জ থানায় ঘুষ বাণিজ্য ও অনিয়ম : ওসি ছাবেদ ও এসআই শংকরের বিরুদ্ধে পুলিশ সুপারের কাছে অভিযোগ প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও তীব্র নিন্দা সিসিকের নির্বাহী প্রকৌশলী অংশুমান ভট্টাচার্যকে নিয়ে অপপ্রচার : তীব্র নিন্দা ও প্রতিবাদ সিসিক প্রকৌশলী দেবুর বিরুদ্ধে অপপ্রচারের নিন্দা ও প্রতিবাদ ভূয়া কাগজে স্পেনের স্বপ্ন দেখিয়ে ৪৮ লাখ টাকা আত্মসাৎ: প্রতারক ফরহাদের বিরুদ্ধে অভিযোগ লামাবাজারে অপরাধ নিয়ন্ত্রণে এসআই মাইনুলের শক্ত অবস্থান এআই দিয়ে ছবি বানিয়ে জেলা যুবদলের সভাপতি মকসুদের বিরুদ্ধে অপপ্রচার! সিসিকের বাছিত সিন্ডিকেট : প্রশাসনিক পদক্ষেপ নিচ্ছেন না সংশ্লিষ্টরা! সিলেটে সাংবাদিকের নিরাপত্তা নিয়ে শঙ্কা, থানায় জিডি ওসমানী মেডিকেলের মুদ্রণসামগ্রী ক্রয়ের দরপত্রে বড় ধরনের অনিয়ম!
সুবিধাবঞ্চিত শিশুদের মুখে হাসি ফোটাতে পারাটা আনন্দদায়ক: ওমর মাহবুব

সুবিধাবঞ্চিত শিশুদের মুখে হাসি ফোটাতে পারাটা আনন্দদায়ক: ওমর মাহবুব

হাউজিং এস্টেট ইয়ুথ এসোসিয়েশনের উদ্যোগে সুবিধাবঞ্চিত কোমলমতি শিশুদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।

বুধবার (২৬ মার্চ) রাতে নগরীর ৪নং ওয়ার্ডের আম্বরখানাস্থ সাহেদ মিয়ার কলোনীর শিশুদের হাতে ঈদের নতুন জামা তুলে দেন হাউজিং এস্টেট ইয়ুথ এসোসিয়েশনের নেতৃবৃন্দ।

বিশিষ্ট ব্যবসায়ী রুহেল আহমদের সভাপতিত্বে ও এসোসিয়েশনের সাধারণ সম্পাদক সালাউদ্দিন শাকের এর পরিচালনায় ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন হাউজিং এস্টেট ইয়ুথ এসোসিয়েশনের সভাপতি ওমর মাহবুব।

প্রধান অতিথির বক্তব্যে ওমর মাহবুব বলেন, আমাদের একটু সহযোগিতায় সমাজের পিছিয়ে পড়া ও সুবিধাবঞ্চিত শিশুদের ঈদের আনন্দকে বাড়িয়ে দিবে বহুগুণ। সুবিধাবঞ্চিত এই শিশুদের মুখে হাসি ফোটাতে পারাটা আমাদের জন্য আনন্দদায়ক। আমরা সবাই যদি আমাদের চারপাশের মানুষের পাশে সহযোগিতা নিয়ে  এগিয়ে যাই তাহলে সমাজে ইতিবাচক পরিবর্তন আসবে। অনুষ্ঠানে তিনি গরীব ও দুস্থ মানুষের কল্যাণে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন হাউজিং এস্টেট ইয়ুথ এসোসিয়েশনের সিনিয়র যুগ্ম সম্পাদক তামিম ইব্রাহীম, যুগ্ম আহবায়ক নাজমুল হাসান তওহীদ, সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান পাবেল, কোষাধ্যক্ষ আলভী আহমদ চৌধুরী, মনজুর হুসেন খান কল্লোল, মুনতাসির, মইনুল, আব্দুল্লা মুহিত প্রমুখ। বিজ্ঞপ্তি

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo