মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
সিলেট মহানগর যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি সম্রাট, সাধারণ সম্পাদক দিনার সিলেট জেলা যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি মকসুদ, সাধারণ সম্পাদক টিপু শ্রুতি লেখকের দায়িত্ব পালন করে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে পল্লব : অচিনপুরী মেজরটিলায় পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস ইসলামপুর’ ক্যাম্পেইনও ডিজিটাল সেলফ সার্ভিস সেন্টারের উদ্বোধন সিলেট মেট্রোপলিটন চেম্বারে ফায়ার লাইসেন্স নবায়ন ও সেফটি প্ল্যান সংক্রান্ত জটিলতা নিরসনে মতবিনিময় সিলেটে যুক্তরাজ্যগামী শিক্ষার্থীদের নিয়ে এএইচ জেড এসোসিয়েট এর প্রি-ডিপারচার প্রোগ্রাম অনুষ্ঠিত কালারফুল সিলেটের ২য় বর্ষপূর্তি উপলক্ষে ‘সিলেট হেরিটেজ আর্ট ২০২৬’ অনুষ্ঠিত সিলেটের জিডিএফ’র প্রতিষ্ঠাতা রজব আলী খানের মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় প্রতিবন্ধী ফোরামের সাবেক সভাপতি রজব আলী খানের মৃত্যুবার্ষিকী শনিবার জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের ভূমিকা অবিস্মরণীয় : এম এ মালিক
সিলেট সীমান্তে ১ কোটি ৪৩ লাখ টাকার চোরাই পণ্য আটক

সিলেট সীমান্তে ১ কোটি ৪৩ লাখ টাকার চোরাই পণ্য আটক

নিউজ মিরর ডেস্ক
সিলেট জেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় নিমেসুলাইড ট্যাবলেট, পন্ডস ব্রাইট বিউটি ফেসওয়াস, স্কিন সানরাইজ ক্রিম, প্রিমিয়াম মিল্ক লাচ্ছা সেমাই, কর্ণফ্লেক্স মিক্স, ট্যাং, ফ্যাশন হার্বস গোল্ড ক্রিম, পায়ের নূপুর, জিরা, মাল্টা, সুপারি, আঙ্গুর, গরু, চিনি, ছাগল এবং মদ আটক করেছে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)।

বৃহস্পতিবার (২৭ মার্চ) ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করে সিলেট সেক্টরের অধীনস্থ সোনালীচেলা, নোয়াকোট, বিছনাকান্দি, বাংলাবাজার, কালাসাদেক, সোনারহাট, প্রতাপপুর এবং সদর ব্যাটালিয়ন এর অভিযানিক দল। আটককৃত মালামালের সিজার মূল্য ১ কোটি ৪৩ লাখ ২১ হাজার ৫শত ১০ টাক।

এ ব্যাপারে সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ নাজমুল হক বলেন, উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকার অভিযান পরিচালনা করে এই বিপুল পরিমান চোরাচালানী মালামাল জব্দ করা হয়। আটককৃত চোরাচালানী মালামাল সমূহের বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo