মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
সিলেট মহানগর যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি সম্রাট, সাধারণ সম্পাদক দিনার সিলেট জেলা যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি মকসুদ, সাধারণ সম্পাদক টিপু শ্রুতি লেখকের দায়িত্ব পালন করে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে পল্লব : অচিনপুরী মেজরটিলায় পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস ইসলামপুর’ ক্যাম্পেইনও ডিজিটাল সেলফ সার্ভিস সেন্টারের উদ্বোধন সিলেট মেট্রোপলিটন চেম্বারে ফায়ার লাইসেন্স নবায়ন ও সেফটি প্ল্যান সংক্রান্ত জটিলতা নিরসনে মতবিনিময় সিলেটে যুক্তরাজ্যগামী শিক্ষার্থীদের নিয়ে এএইচ জেড এসোসিয়েট এর প্রি-ডিপারচার প্রোগ্রাম অনুষ্ঠিত কালারফুল সিলেটের ২য় বর্ষপূর্তি উপলক্ষে ‘সিলেট হেরিটেজ আর্ট ২০২৬’ অনুষ্ঠিত সিলেটের জিডিএফ’র প্রতিষ্ঠাতা রজব আলী খানের মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় প্রতিবন্ধী ফোরামের সাবেক সভাপতি রজব আলী খানের মৃত্যুবার্ষিকী শনিবার জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের ভূমিকা অবিস্মরণীয় : এম এ মালিক
সিলেটে দুঃসাহসিক চুরি, স্বর্ণ-পাউন্ড লুট

সিলেটে দুঃসাহসিক চুরি, স্বর্ণ-পাউন্ড লুট

নিউজ মিরর ডেস্ক
মহানগরীর একটি বাসায় দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। বুধবার (২৬ মার্চ) রাত সাড়ে নয়টার (তারাবির নামাজের সময়) দিকে উপশহর মেইন রোড সংলগ্ন শেখ জাকের মুক্তাদিরের বাসায় এই চুরির ঘটনা ঘটে।

জানা গেছে, ওই বাসার পুরুষ মানুষ সবাই তারাবির নামাজ পড়তে মসজিদে গিয়েছিলেন। তখনই মহিলারা বাসায় তালা দিয়ে ঈদ শপিং করতে বের হন। এই সুযোগে মাথায় টুপি পড়ে মুসল্লি বেশে বাসায় প্রবেশ করে চুর। যা সিসিটিভি ফুটেজে দেখা গেছে। এসময় স্বর্ণ, পাউন্ড, টাকা ও মোবাইল নিয়ে যায়।

বাসার মালিক শেখ জাকের মুক্তাদির বলেন, আমার বাসায় কেউ ছিলেন না তখন। ফাঁকা বাসায় এই চুরির ঘটনা ঘটেছে। নগদ পাউন্ড ও নগদ অর্থ বাসায় ছিলো। এগুলোসহ মোবাইল, স্বর্ণ চুরি হয়। আমরা থানায় লিখিত অভিযোগ করেছি।

এ ব্যাপারে শাহপরান থানার ভারপ্রাপ্ত (ওসি) মনির হোসেন বলেন, আমরা এই চুরির ঘটনাকে গুরুত্ব দিয়ে তদন্ত করছি। ইতোমধ্যেই সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে।

 

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo