শনিবার, ১৮ Jul ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
অসুস্থ ফটো সাংবাদিক আব্দুল খালিকের শয্যাপাশে সিলেট জেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ আশেকানে আউলিয়া বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান বখতিয়ার আহমদ ইমরান সিলেটের নবাগত জেলা প্রশাসকের সাথে গ্রীণ ডিসএ্যাবল্ড ফাউন্ডেশনের সাক্ষাৎ ও মতবিনিময় সিলেটের বিশিষ্ট শিক্ষানুরাগী মনির উদ্দিন আহমদের জানাযা শুক্রবার বাদ জুম্মা মনির উদ্দিন আহমদের মৃত্যুতে মনির আহমদ একাডেমি প্রাইভেট ক্যাডেট কলেজ পরিবারের শোক প্রকাশ সৈয়দপুর শামসিয়া সমিতি লন্ডনের উ‌দ্যো‌গে লর্ড মেয়র, মেয়র ও কাউ‌ন্সিলার‌দেরকে সংবর্ধনা প্রদান পট পরিবর্তনের ম্যাজিক : আ. লীগের বেলাল এখন বিএনপি নেতা! সিলেট জেলা পূজা উদযাপন পরিষদের সম্মেলন সম্পন্ন নজরুল ইসলাম চৌধুরী সাবুল ও সৈয়দ বাবুল হোসেনকে ২৪নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে সংবর্ধনা প্রদান ব্র্যাক শিক্ষা কর্মসূচির উদ্যোগে জৈন্তাপুর উপজেলার প্রাথমিক বিদ্যালয়গুলোতে বৃক্ষরোপন কর্মসূচি
সিলেটে নিজের অপহরণ নাটক সাজিয়ে নিজেই আটক

সিলেটে নিজের অপহরণ নাটক সাজিয়ে নিজেই আটক

নিজস্ব প্রতিবেদক
দক্ষিণ সুরমায় আত্মগোপনে থেকে নিজেই নিজের অপহরণ নাটক সাজানোর পর রাকিবুল হাসান লিজন (২৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। গত ২১ মার্চ (শুক্রবার) দক্ষিণ সুরমা থানার ধরাধরপুর গ্রামের কাজী তারেকের ভাড়া বাসায় অভিযান চালিয়ে তাকে আটক করে দক্ষিণ সুরমা থানা পুলিশ ।

দক্ষিণ সুরমা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

রাকিবুল হাসান লিজন রংপুর জেলার মিঠাপুকুর থানার জোতবানা গ্রামের মিরাজুল ইসলামের ছেলে। মূলত টাকাপয়সা না থাকায় এবং ঋণগ্রস্থ থাকায় নিজেই নিজের অপহরণ নাটক সাজিয়েছিল বলে পুলিশের জিজ্ঞাসাবাদে স্বীকার করে লিজন।

পুলিশ সূত্রে জানা যায়, গত ১৬ মার্চ সন্ধ্যার দিকে রাকিবুল হাসান লিজনের ব্যবহৃত মোবাইল নাম্বার হতে তার বাবা, স্ত্রী ও বড় বোনকে ফোন দিয়ে জানানো হয় লিজনকে অপহরণ করা হয়েছে। অপহরণের পর তাকে সিলেটের দক্ষিণ সুরমায় রাখা হয়েছে এবং মুক্তিপণ বাবদ ২ লক্ষ টাকা বিকাশ অথবা নগদ করতে হবে। অন্যথায় রাকিবুলকে হত্যা করে লাশ নদীতে ভাসিয়ে দেওয়া হবে। পরবর্তীতে উক্ত নাম্বার থেকে কয়েকবার অপহরণের মুক্তিপণ দাবির পর মোবাইল ফোন বন্ধ রাখা হয় ।

অপহরণের সংবাদ শুনে তার খোঁজে রংপুর থেকে সিলেটের দক্ষিণ সুরমায় আসেন লিজনের পিতা মিরাজুল । তিনি অনেক খোঁজাখুঁজি করেও লিজানের খোঁজ না পেয়ে গত ১৯ মার্চ দক্ষিণ সুরমা থানায় একটি জিডি করেন, যার নং-৮৭৮। ডিজি এন্ট্রি’র পর অভিযানে নামেন দক্ষিণ সুরমার এসআই মোহাম্মদ আমির হোসেন। তথ্য প্রযুক্তি ব্যবহার করে এক পর্যায়ে লিজেনকে আটক করা হয়।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo