শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
গোলাপগঞ্জ থানায় ঘুষ বাণিজ্য ও অনিয়ম : ওসি ছাবেদ ও এসআই শংকরের বিরুদ্ধে পুলিশ সুপারের কাছে অভিযোগ প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও তীব্র নিন্দা সিসিকের নির্বাহী প্রকৌশলী অংশুমান ভট্টাচার্যকে নিয়ে অপপ্রচার : তীব্র নিন্দা ও প্রতিবাদ সিসিক প্রকৌশলী দেবুর বিরুদ্ধে অপপ্রচারের নিন্দা ও প্রতিবাদ ভূয়া কাগজে স্পেনের স্বপ্ন দেখিয়ে ৪৮ লাখ টাকা আত্মসাৎ: প্রতারক ফরহাদের বিরুদ্ধে অভিযোগ লামাবাজারে অপরাধ নিয়ন্ত্রণে এসআই মাইনুলের শক্ত অবস্থান এআই দিয়ে ছবি বানিয়ে জেলা যুবদলের সভাপতি মকসুদের বিরুদ্ধে অপপ্রচার! সিসিকের বাছিত সিন্ডিকেট : প্রশাসনিক পদক্ষেপ নিচ্ছেন না সংশ্লিষ্টরা! সিলেটে সাংবাদিকের নিরাপত্তা নিয়ে শঙ্কা, থানায় জিডি ওসমানী মেডিকেলের মুদ্রণসামগ্রী ক্রয়ের দরপত্রে বড় ধরনের অনিয়ম!
নূর উদ্দিন সফিকুন নেছা ফাউন্ডেশনের ইফতার বিতরণ

নূর উদ্দিন সফিকুন নেছা ফাউন্ডেশনের ইফতার বিতরণ

পবিত্র রমজান মাস উপলক্ষে নূর উদ্দিন সফিকুন নেছা ফাউন্ডেশনের সহযোগিতায় এবং সুরমা বয়েজ ক্লাবের উদ্যোগে পথচারী ও রোজাদারদের মধ্যে মহতী ইফতার বিতরণ করা হয়েছে। শুক্রবার (২৮ মার্চ) নগরীর কলবাখানী এলাকায় ২ শতাধিক অসহায়, দুস্থ ও পথচারীদের মাঝে এই ইফতার বিতরণ করা হয়।
এসময় বক্তারা বলেন, নূর উদ্দিন সফিকুন নেছা ফাউন্ডেশন বছর জুড়েই সমাজের সুবিধা বঞ্চিত মানুষের কল্যাণের জন্য কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের কল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে। বক্তারা আরও বলেন, এই ধরনের মানবিক উদ্যোগ সমাজের অন্যান্য বিত্তবানদেরও অনুপ্রাণিত করবে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় একটি সুন্দর, ভারসাম্যপূর্ণ সমাজ গড়ে তোলা সম্ভব।
ইফতার বিতরণকালে উপস্থিত ছিলেন, ব্যবসায়ী শাহীন আহমদ, সুরমা বয়েজ ক্লাবের প্রতিষ্ঠাতা আনোয়ার হোসেন, সিনিয়র সদস্য আব্দুল আহাদ এলিছ, যুগ্ম সাধারণ সম্পাদক রেজওয়ান আহমদ, সদস্য মাসুক আহমদ, কয়েস আহমদ দারা, রেজাউল করিম প্রমুখ। বিজ্ঞপ্তি

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo