সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
সিলেট মহানগর যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি সম্রাট, সাধারণ সম্পাদক দিনার সিলেট জেলা যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি মকসুদ, সাধারণ সম্পাদক টিপু শ্রুতি লেখকের দায়িত্ব পালন করে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে পল্লব : অচিনপুরী মেজরটিলায় পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস ইসলামপুর’ ক্যাম্পেইনও ডিজিটাল সেলফ সার্ভিস সেন্টারের উদ্বোধন সিলেট মেট্রোপলিটন চেম্বারে ফায়ার লাইসেন্স নবায়ন ও সেফটি প্ল্যান সংক্রান্ত জটিলতা নিরসনে মতবিনিময় সিলেটে যুক্তরাজ্যগামী শিক্ষার্থীদের নিয়ে এএইচ জেড এসোসিয়েট এর প্রি-ডিপারচার প্রোগ্রাম অনুষ্ঠিত কালারফুল সিলেটের ২য় বর্ষপূর্তি উপলক্ষে ‘সিলেট হেরিটেজ আর্ট ২০২৬’ অনুষ্ঠিত সিলেটের জিডিএফ’র প্রতিষ্ঠাতা রজব আলী খানের মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় প্রতিবন্ধী ফোরামের সাবেক সভাপতি রজব আলী খানের মৃত্যুবার্ষিকী শনিবার জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের ভূমিকা অবিস্মরণীয় : এম এ মালিক
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে জাসাস উদ্যোগে ইফতার মাহফিল ও ঈদ উপহার বিতরণ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে জাসাস উদ্যোগে ইফতার মাহফিল ও ঈদ উপহার বিতরণ

ডেস্ক রিপোর্ট 

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে জাসাস উদ্যোগে ইফতার মাহফিল ও ঈদ উপহার বিতরণ অনুষ্ঠিত হয়। গত বৃহস্পতিবার (২৭ মার্চ) ঢাকার একটি অভিজাত হোটেল এর সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জাসাস এর যুগ্ম আহবায়ক বিশিষ্ট গীতিকার ও সঙ্গীত পরিচালক ইথুন বাবু।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কারানির্যাতিত বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অর্থ বিষয়ক সম্পাদক রাশেদুজ্জামান মিল্লাত, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র বিএনপি নেতা ইন্জিনিয়ার ইশরাক হোসেন, বিএনপির অর্থ বিষয়ক সম্পাদক রাশেদুজ্জামান মিল্লাত, বিএনপির মিডিয়া সেল আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও সাবেক জাসাস কেন্দ্রীয় সভাপতি রেজাবুদ্দৌলা, কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা দলের সহ সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা এম এ মালেক খান প্রমূখ। পরে ২৪ এর জুলাই বিপ্লবে আহত পঙ্গু হয়েছেন তাদেরকে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ করা হয়। পরিশেষে দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা এম এ মালেক খান। 

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo