বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১১:২০ অপরাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
গোলাপগঞ্জ থানায় ঘুষ বাণিজ্য ও অনিয়ম : ওসি ছাবেদ ও এসআই শংকরের বিরুদ্ধে পুলিশ সুপারের কাছে অভিযোগ প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও তীব্র নিন্দা সিসিকের নির্বাহী প্রকৌশলী অংশুমান ভট্টাচার্যকে নিয়ে অপপ্রচার : তীব্র নিন্দা ও প্রতিবাদ সিসিক প্রকৌশলী দেবুর বিরুদ্ধে অপপ্রচারের নিন্দা ও প্রতিবাদ ভূয়া কাগজে স্পেনের স্বপ্ন দেখিয়ে ৪৮ লাখ টাকা আত্মসাৎ: প্রতারক ফরহাদের বিরুদ্ধে অভিযোগ লামাবাজারে অপরাধ নিয়ন্ত্রণে এসআই মাইনুলের শক্ত অবস্থান এআই দিয়ে ছবি বানিয়ে জেলা যুবদলের সভাপতি মকসুদের বিরুদ্ধে অপপ্রচার! সিসিকের বাছিত সিন্ডিকেট : প্রশাসনিক পদক্ষেপ নিচ্ছেন না সংশ্লিষ্টরা! সিলেটে সাংবাদিকের নিরাপত্তা নিয়ে শঙ্কা, থানায় জিডি ওসমানী মেডিকেলের মুদ্রণসামগ্রী ক্রয়ের দরপত্রে বড় ধরনের অনিয়ম!
উইমেন্স হাসপাতালের ওয়ার্ড বয় আব্দুর রহমানকে আর্থিক অনুদান প্রদান

উইমেন্স হাসপাতালের ওয়ার্ড বয় আব্দুর রহমানকে আর্থিক অনুদান প্রদান

দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কায় আহত সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ার্ড বয় আব্দুর রহমানকে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।

শনিবার (২৯ মার্চ) হাসপাতালের ডাক্তার, নার্স ও অন্যান্য কর্মচারী/স্টাফবৃন্দের পক্ষ থেকে নগদ আর্থিক সাহায্য তোলে দেন ওয়ার্ড মাষ্টার মো: ফয়েজ আহমদ হিরন ও মো: আব্দুল আলেক। সার্বিক তত্বাবধানে ছিলেন ওয়ার্ড মাষ্টার সৈয়দ মো: তারেক ও নুরুল ইসলাম জামাল প্রমুখ।

এদিকে অনুদান পাওয়ার পর আব্দুর রহমানের সাহায্য প্রদানকারী সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। তিনি দ্রুত সুস্থ্যতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।

উল্লেখ্য, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ার্ড বয় আব্দুর রহমান ডিউটি থেকে বাড়িতে যাওয়ার সময় হেতিম গঞ্জ রোডে পিছন থেকে দ্রুতগতির একটি মোটরসাইকেলের ধাক্কায় মারাত্মক আহত হন। পরবর্তীতে সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়ে কয়েকদিন চিকিৎসা নেন। এখন আগের চেয়ে অনেকটা সুস্থ আছেন তিনি। বিজ্ঞপ্তি

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo