বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
উপশহরে গাছ নিধন : প্রকাশিত সংবাদের প্রতিবাদ দক্ষিণ সুরমা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান সামছুল ইসলাম টিটু হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ মোগলাবাজার থানা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী হতে চান সমাজসেবী চিনু আক্তার মে দিবস উপলক্ষে সিলেট জেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা সিলেটে ক্যারিয়ার হাব পাওয়ার্ড বাই ব্র্যাক-এর উদ্যোগে এমপ্লয়ার্স মিট-আপ সেশন অনুষ্ঠিত হলি ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি সিলেটের স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত এনসিপি দক্ষিণ সুরমা উপজেলা আহবায়ক কমিটির বাংলা নববর্ষের শুভেচ্ছা সিলেটে অনুষ্ঠিত হলো কবি ও বাচিকশিল্পী সালেহ আহমদ খসরুর একক কবিতাসন্ধ্যা প্রগতি উচ্চ বিদ্যালয়ে বৈশাখী মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বর্ষবরণ
সিলেটে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, আটক ৩

সিলেটে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, আটক ৩

নিউজ মিরর ডেস্ক
সিলেট নগরীতে মিছিল করেছে করেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ। বুধবার সকাল ৮টার দিকে নগরীর ধোপাদিঘীরপার সিটি করপোরেশন জামে মসজিদের সামনে মিছিলটি করতে দেখা গেছে কয়েকজন নেতাকর্মীকে। এর আগেও নগরীতে মিছিল ও লিফলেট বিতরণ করতে দেখা গেছে ছাত্রলীগকে। এ ঘটনায় বুধবার বিকেলে মদীনা মার্কেট এলাকা থেকে ৩ জনকে আটক করেছে এসএমপির জালালাবাদ থানা পুলিশ। আটকৃতদের সনাক্ত হলেও তাদের পরিচয় এখনও পাওয়া যায়নি।

এ ব্যাপারে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) এর মিডিয়া অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম গণমাধ্যমকে বলেন, মিছিলটি সামাজিক যোগাযোগ মাধ্যমের দ্বারা জেনেছি। নিষিদ্ধ সংগঠনটি চোরাগোপ্তা/ঝটিকা মিছিল করেই লোকচক্ষুর আড়াল হয়ে যায়।

তিনি আরও বলেন, আমরা এর আগেও মিছিলের ভিডিও দেখে শনাক্ত করে তাদেরকে গ্রেফতারের আওতায় এনেছি। এখনও তাই করবো। মিছিলের সময় কয়েকজনের মুখে মাস্ক পরা ছিল। ভিডিওটি আওয়ামী লীগের ভেরিফাইড পেইজে আপলোডও করা হয়েছে।

মিছিলকারীদের মুখে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেলের নামে স্লোগান শোনা যায়। ব্যানারেও তার ছবি ছিল।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo