বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
উপশহরে গাছ নিধন : প্রকাশিত সংবাদের প্রতিবাদ দক্ষিণ সুরমা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান সামছুল ইসলাম টিটু হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ মোগলাবাজার থানা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী হতে চান সমাজসেবী চিনু আক্তার মে দিবস উপলক্ষে সিলেট জেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা সিলেটে ক্যারিয়ার হাব পাওয়ার্ড বাই ব্র্যাক-এর উদ্যোগে এমপ্লয়ার্স মিট-আপ সেশন অনুষ্ঠিত হলি ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি সিলেটের স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত এনসিপি দক্ষিণ সুরমা উপজেলা আহবায়ক কমিটির বাংলা নববর্ষের শুভেচ্ছা সিলেটে অনুষ্ঠিত হলো কবি ও বাচিকশিল্পী সালেহ আহমদ খসরুর একক কবিতাসন্ধ্যা প্রগতি উচ্চ বিদ্যালয়ে বৈশাখী মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বর্ষবরণ
সাদাপাথর ঘুরতে গিয়ে হার্টঅ্যাটাকে পর্যটকের মৃত্যু

সাদাপাথর ঘুরতে গিয়ে হার্টঅ্যাটাকে পর্যটকের মৃত্যু

কোম্পানীগঞ্জ প্রতিনিধি
সিলেটের কোম্পানীগঞ্জের সাদাপাথর পর্যটন এলাকায় ঘুরতে এসে হার্টঅ্যাটাকে তাচ্ছিল (১৪) নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে। সে সিলেট জল্লারপাড় এলাকার প্রলয়ের মেয়ে। বুধবার (২ এপ্রিল) দুপুর ২টায় কোম্পানীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার প্রভাকর রায় তাকে মৃত ঘোষণা করেন।

সাদাপাথর পর্যটন স্পটে দায়িত্বরত আনসার সদস্য হেলাল ও ফটোগ্রাফার আলমগীর হোসেন নিহতের পরিবারের লোকজনের বরাত দিয়ে জানান, দুপুর ১২টার দিকে পরিবারের সাথে সাদাপাথর ঘুরতে আসে তাচ্ছিল। সেখানে পরিবারের অন্য সদস্যদের সাথে হাঁটুপানিতে গা ভেজাতে নামে। এসময় হঠাৎ মাথা ঘুরে পড়ে যায় সে। পরে পরিবারের লোকজন তাকে সেখান থেকে কোম্পানীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার প্রভাকর রায় জানান, পরিবারের লোকজন জানিয়েছেন তার আগে থেকে হার্টে সমস্যা ছিল। আমাদের স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে। নিহতের শরীরে কোন আঘাতের চিহ্ন না থাকায় হার্টঅ্যাটাকে মৃত্যু হয়েছে বলে ধারণা করছি।

এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজায়ের আল মাহমুদ আদনান জানান, তাচ্ছিলের পরিবারের কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo