মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১২ অপরাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
সিলেট মহানগর যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি সম্রাট, সাধারণ সম্পাদক দিনার সিলেট জেলা যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি মকসুদ, সাধারণ সম্পাদক টিপু শ্রুতি লেখকের দায়িত্ব পালন করে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে পল্লব : অচিনপুরী মেজরটিলায় পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস ইসলামপুর’ ক্যাম্পেইনও ডিজিটাল সেলফ সার্ভিস সেন্টারের উদ্বোধন সিলেট মেট্রোপলিটন চেম্বারে ফায়ার লাইসেন্স নবায়ন ও সেফটি প্ল্যান সংক্রান্ত জটিলতা নিরসনে মতবিনিময় সিলেটে যুক্তরাজ্যগামী শিক্ষার্থীদের নিয়ে এএইচ জেড এসোসিয়েট এর প্রি-ডিপারচার প্রোগ্রাম অনুষ্ঠিত কালারফুল সিলেটের ২য় বর্ষপূর্তি উপলক্ষে ‘সিলেট হেরিটেজ আর্ট ২০২৬’ অনুষ্ঠিত সিলেটের জিডিএফ’র প্রতিষ্ঠাতা রজব আলী খানের মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় প্রতিবন্ধী ফোরামের সাবেক সভাপতি রজব আলী খানের মৃত্যুবার্ষিকী শনিবার জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের ভূমিকা অবিস্মরণীয় : এম এ মালিক
গোলাপগঞ্জে সেনাবাহিনীর অভিযান : মাদকদ্রব্যসহ দেশীয় অস্ত্র উদ্ধার, গ্রেফতার ৩

গোলাপগঞ্জে সেনাবাহিনীর অভিযান : মাদকদ্রব্যসহ দেশীয় অস্ত্র উদ্ধার, গ্রেফতার ৩

গোলাপগঞ্জ প্রতিনিধি
সিলেটের গোলাপগঞ্জে সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য, দেশীয় অস্ত্র, বিভিন্ন ব্যাংকের একাধিক চেক বইসহ ৩জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। বুধবার সন্ধ্যায় উপজেলার ঢাকাদক্ষিণ ইউনিয়নের ঢাকাদক্ষিণ বাজারস্থ হাসপাতালের পিছনে এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেফতারকৃতরা হলো- ঢাকাদক্ষিণ ইউনিয়নের রায়গড় বটরপাড়া গ্রামের জমির উদ্দিনের ছেলে মিজানুর রহমান, উত্তর রায়গড় গ্রামের আহমদের স্ত্রী আয়েশা বেগম, ভাদেশ্বর ইউনিয়নের উত্তরগাঁও গ্রামের ছবেদ আলীর ছেলে মকবুল আলী।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গোলাপগঞ্জ আর্মি ক্যাম্পের একদল সেনাবাহিনী ঢাকাদক্ষিণ বাজারস্থ হাসপাতালের পিছনে অভিযান পরিচালনা করে। এসময় গ্রেফতারকৃতদের ঘর থেকে ১৪ কেজি গাঁজা, ১৫ লিটার দেশীয় মদ, বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র, ৫টি মোবাইল ফোনসহ বিভিন্ন ব্যাংকের একাধিক চেক বই উদ্ধার করা হয়।

অভিযানের বিষয়টি নিশ্চিত করেন গোলাপগঞ্জ আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার লেফটেন্যান্ট জাকারিয়া মাসুদ।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo