বুধবার, ১৫ Jul ২০২৬, ০৬:০০ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
মনির উদ্দিন আহমদের মৃত্যুতে মনির আহমদ একাডেমি প্রাইভেট ক্যাডেট কলেজ পরিবারের শোক প্রকাশ সৈয়দপুর শামসিয়া সমিতি লন্ডনের উ‌দ্যো‌গে লর্ড মেয়র, মেয়র ও কাউ‌ন্সিলার‌দেরকে সংবর্ধনা প্রদান পট পরিবর্তনের ম্যাজিক : আ. লীগের বেলাল এখন বিএনপি নেতা! সিলেট জেলা পূজা উদযাপন পরিষদের সম্মেলন সম্পন্ন নজরুল ইসলাম চৌধুরী সাবুল ও সৈয়দ বাবুল হোসেনকে ২৪নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে সংবর্ধনা প্রদান ব্র্যাক শিক্ষা কর্মসূচির উদ্যোগে জৈন্তাপুর উপজেলার প্রাথমিক বিদ্যালয়গুলোতে বৃক্ষরোপন কর্মসূচি প্রতিটি জনপদকে আধুনিক করে গড়ে তুলতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : ইমদাদ চৌধুরী সিলেটে এডভান্সড রিহ্যাব এন্ড ওয়েলনেস সেন্টারের উদ্বোধন করলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী দক্ষিণ সুরমার বিশিষ্ট মুরুব্বি মখন মিয়ার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও কুলখানী সম্পন্ন পূজা উদযাপন ফ্রন্ট জকিগঞ্জ উপজেলা ও পৌরসভার আহবায়ক কমিটির অনুমোদন
মাধবপুরে স্ত্রী হত্যা, নোয়াখালি থেকে গ্রেফতার ঘাতক স্বামী

মাধবপুরে স্ত্রী হত্যা, নোয়াখালি থেকে গ্রেফতার ঘাতক স্বামী

মাধবপুর প্রতিনিধি
হবিগঞ্জের মাধবপুর উপজেলার হাড়িয়া গ্রামে ঈদের দিন সকালে শ্বাসরোধ করে স্ত্রী আংগুরা খাতুন (২২)কে হত্যার ঘটনায় পুলিশ ঘাতক স্বামী নাজমুল হোসেন (২৬)কে ঘটনার ৪৮ ঘন্টার মধ্যেই নোয়াখালী জেলার সুধারাম থানা এলাকা থেকে গ্রেফতার করেছে।

মঙ্গলবার (১এপ্রিল) রাতে মাধবপুর থানা পুলিশের একটি টিম ঘাতক নাজমুল হোসেনকে গ্রেফতার করে।সে উপজেলার আন্দিউড়া ইউনিয়নের মীরনগর গ্রামের দুলাল মিয়ার ছেলে।

পুলিশ সূত্র জানা যায়, তথ্য প্রযুক্তির মাধ্যমে নাজমুলের অবস্থান নিশ্চিত হওয়ার পর মাধবপুর থানার সেকেন্ড অফিসার উপপরিদর্শক শাহনুরের নেতৃত্বে মাধবপুর থানা পুলিশের একটি টিম নোয়াখালীর সুধারাম থানা পুলিশের সহায়তায় সুধারামের একটি বাড়ি থেকে নাজমুলকে গ্রেফতার করেন।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন সত্যতা নিশ্চিত করে জানান, ধৃত নাজমুলকে আজ বুধবার সকালে আদালতে সোপর্দ করা হয়েছে।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo