মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১০:০০ অপরাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
সিলেট মহানগর যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি সম্রাট, সাধারণ সম্পাদক দিনার সিলেট জেলা যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি মকসুদ, সাধারণ সম্পাদক টিপু শ্রুতি লেখকের দায়িত্ব পালন করে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে পল্লব : অচিনপুরী মেজরটিলায় পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস ইসলামপুর’ ক্যাম্পেইনও ডিজিটাল সেলফ সার্ভিস সেন্টারের উদ্বোধন সিলেট মেট্রোপলিটন চেম্বারে ফায়ার লাইসেন্স নবায়ন ও সেফটি প্ল্যান সংক্রান্ত জটিলতা নিরসনে মতবিনিময় সিলেটে যুক্তরাজ্যগামী শিক্ষার্থীদের নিয়ে এএইচ জেড এসোসিয়েট এর প্রি-ডিপারচার প্রোগ্রাম অনুষ্ঠিত কালারফুল সিলেটের ২য় বর্ষপূর্তি উপলক্ষে ‘সিলেট হেরিটেজ আর্ট ২০২৬’ অনুষ্ঠিত সিলেটের জিডিএফ’র প্রতিষ্ঠাতা রজব আলী খানের মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় প্রতিবন্ধী ফোরামের সাবেক সভাপতি রজব আলী খানের মৃত্যুবার্ষিকী শনিবার জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের ভূমিকা অবিস্মরণীয় : এম এ মালিক
সিলেটের বাস টার্মিনালে অভিযান : দুটি পরিবহনকে জরিমানা

সিলেটের বাস টার্মিনালে অভিযান : দুটি পরিবহনকে জরিমানা

নিউজ মিরর ডেস্ক
সিলেটে ঈদুল ফিতরে যাত্রীরা যেন নিরাপদ ও নির্বিঘ্নে চলাচল করতে পারে এ লক্ষ্যে বাস টার্মিনালে অভিযান চালানো হয়েছে। অভিযানে ২ প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। বৃহস্পতিবার (৩ এপ্রিল) দুপুরে ভিজিলেন্স টিম সিলেট বিআরটিএ, পুলিশ, সিলেট সিটি কর্পোরেশন ও বাস মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের যৌথ উদ্যোগে এই অভিযান চালানো হয়।

সিলেট বিআরটিএ নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমাইয়া ফেরদৌস ও বিআরটিএ সিলেট বিভাগ উপপরিচালক মো. ডালিম উদ্দিনের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন- বিআরটিএ সিলেট বিভাগ মোটরযান পরিদর্শক মো. আব্দুল বারী, বাস মালিক সমিতি সিলেট সহ সভাপতি হাসান চৌধুরী, সিলেট জেলার ট্রাক মালিক সমিতি সাধারণ সম্পাদক নুর আহমদ খান সাদেক, সিলেট জেলা ট্রাক পিকাপ পাওয়ার ব্যাংক মালিক সমিতি ভারপ্রাপ্ত সভাপতি নাজির আহমদ স্বপন।

পাশাপাশি বিআরটিএর প্রতিনিধি ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। অভিযানকালে জালালাবাদ পরিবহনকে ২ হাজার টাকা ও ইমন পরিবহনকে ১ হাজার টাকা জরিমানা এবং সতর্ক করে দেয়া হয়।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo