মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১০:০১ অপরাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
সিলেট মহানগর যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি সম্রাট, সাধারণ সম্পাদক দিনার সিলেট জেলা যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি মকসুদ, সাধারণ সম্পাদক টিপু শ্রুতি লেখকের দায়িত্ব পালন করে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে পল্লব : অচিনপুরী মেজরটিলায় পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস ইসলামপুর’ ক্যাম্পেইনও ডিজিটাল সেলফ সার্ভিস সেন্টারের উদ্বোধন সিলেট মেট্রোপলিটন চেম্বারে ফায়ার লাইসেন্স নবায়ন ও সেফটি প্ল্যান সংক্রান্ত জটিলতা নিরসনে মতবিনিময় সিলেটে যুক্তরাজ্যগামী শিক্ষার্থীদের নিয়ে এএইচ জেড এসোসিয়েট এর প্রি-ডিপারচার প্রোগ্রাম অনুষ্ঠিত কালারফুল সিলেটের ২য় বর্ষপূর্তি উপলক্ষে ‘সিলেট হেরিটেজ আর্ট ২০২৬’ অনুষ্ঠিত সিলেটের জিডিএফ’র প্রতিষ্ঠাতা রজব আলী খানের মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় প্রতিবন্ধী ফোরামের সাবেক সভাপতি রজব আলী খানের মৃত্যুবার্ষিকী শনিবার জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের ভূমিকা অবিস্মরণীয় : এম এ মালিক
ওসমানীনগরে ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার

ওসমানীনগরে ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার

নিউজ মিরর ডেস্ক
সিলেটের ওসমানীনগরে গাছের সাথে ঝুলন্ত অবস্থায় এক সবজি বিক্রেতার লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে উপজেলার উমরপুর ইউনিয়নের খুজগীপুর গ্রামের কোনার বন হাওরের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত মুজাহিদ আহমদ (২৭) নামের ওই সবজী বিক্রেতার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। সে উপজেলার খুজগীপুর গ্রামের আব্দুল কাদিরের পুত্র।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, মুজাহিদ আহমদ বৃহস্পতিবার বিকালে বাড়ি থেকে বের হয়ে গভীর রাত হওয়ার পরও আর বাড়িতে ফিরে না আসায় তার স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুজি করেও তার কোন সন্ধান পাননি। শুক্রবার জুম্মার নামাজের পূর্বে স্থানীয়রা খুজগীপুর গ্রামের পাশে কোনার বন হাওরে গাছের মধ্যে ঝুলন্ত অবস্থায় মুজাহিদ আহমদের লাশ দেখতে পান। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরী করে মর্গে প্রেরণ করে।

ওসমানীনগর থানার এস আই শফিক আহমদ বলেন, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা। লাশ উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এই ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo