মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫২ অপরাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
সিলেট মহানগর যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি সম্রাট, সাধারণ সম্পাদক দিনার সিলেট জেলা যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি মকসুদ, সাধারণ সম্পাদক টিপু শ্রুতি লেখকের দায়িত্ব পালন করে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে পল্লব : অচিনপুরী মেজরটিলায় পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস ইসলামপুর’ ক্যাম্পেইনও ডিজিটাল সেলফ সার্ভিস সেন্টারের উদ্বোধন সিলেট মেট্রোপলিটন চেম্বারে ফায়ার লাইসেন্স নবায়ন ও সেফটি প্ল্যান সংক্রান্ত জটিলতা নিরসনে মতবিনিময় সিলেটে যুক্তরাজ্যগামী শিক্ষার্থীদের নিয়ে এএইচ জেড এসোসিয়েট এর প্রি-ডিপারচার প্রোগ্রাম অনুষ্ঠিত কালারফুল সিলেটের ২য় বর্ষপূর্তি উপলক্ষে ‘সিলেট হেরিটেজ আর্ট ২০২৬’ অনুষ্ঠিত সিলেটের জিডিএফ’র প্রতিষ্ঠাতা রজব আলী খানের মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় প্রতিবন্ধী ফোরামের সাবেক সভাপতি রজব আলী খানের মৃত্যুবার্ষিকী শনিবার জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের ভূমিকা অবিস্মরণীয় : এম এ মালিক
সিলেটে ওয়ার্ড বিএনপির আমির হোসেনের দলীয় পদ স্থগিত

সিলেটে ওয়ার্ড বিএনপির আমির হোসেনের দলীয় পদ স্থগিত

নিউজ মিরর ডেস্ক
সিলেট মহানগর বিএনপির সহ সভাপতি ও ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. আমির হোসেনের দলীয় সকল পদ স্থগিত করেছে বিএনপি। শুক্রবার (৪ এপ্রিল) বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটি সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) জি কে গউছ স্বাক্ষরিত বার্তায় বিষয়টি নিশ্চিত করা হয়।

বার্তায় বলা হয়, সিলেট মহানগরীর কয়েকটি স্থানে রোড ডিভাইডারে গাছের ডাল কেটে আপনার ঈদের শুভেচ্ছা বিলবোর্ড লাগানো হয়েছে। ফলে জনমনে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে এবং দলীয় ভাবমুর্তি ক্ষুণ্ন হয়েছে। এতে আমির হোসেন দলীয় নির্দেশনা ও শৃঙ্খলা ভঙ্গ করেছেন। বিষয়টি ইতোমধ্যেই দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নজরে এসেছে। আমির হোসেনের এই গর্হিত কাজের জন্য নির্দেশক্রমে ৩ মাসের জন্য তাহার প্রাথমিক সদস্য পদসহ দলের সকল পদ স্থগিত করা হলো।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo